মুকেশ আম্বানির জিও আসার পর বাজারে রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়।বিনামূল্যে পরিষেবা দেওয়া থেকে শুরু করে দারুন অফারের মাধ্যমে জিও প্রথম থেকে জয় করে এসেছে গ্রাহকদের মন। জিও আসার পর থেকে অন্যান্য নেটওয়ার্ক কোম্পানীগুলির বাজার ক্রমশ মার খেতে বসে। তবে সম্প্রতি সম্পূর্ণ অন্য পথে হাঁটে জিও।
ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী জিও ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে কল করলে গ্রাহকদের প্রতি মিনিটে ৬ পয়সা করে মাসুল দিতে হবে।এর জন্য জিও গ্রাহকদের জন্যে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান লঞ্চ করে। এবারে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করে জিও।এই নতুন প্ল্যানগুলি কি? এবং দেখে নিন এগুলি পুরোনো প্রিপেড প্ল্যান গুলির থেকে সস্তা নাকি।
জিওয়ের নতুন প্রিপেড প্ল্যানের মধ্যে প্রথমটি হল ২৯৯ টাকার। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবি করে ডাটা অর্থাৎ মোট ৮৪ জিবি ২৮ দিনের জন্যে। এছাড়া দ্বিতীয় প্ল্যানটিতে আপনি পেতে চলেছেন প্রতিদিন ২ জিবি করে মোট ১১২ জিবি ডাটা ৫৬ দিনের জন্যে মাত্র ৩৩৩ টাকায়। এবং শেষ প্ল্যানটিতে আপনাকে দেওয়া হচ্ছে ৩৪৯ টাকায় ৭০ দিনের জন্য ১.৫ জিবি করে মোট ১০৫ জিবি ডাটা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…