২০২১ বিধানসভাকে লক্ষ্য করে গ্রাম-বাংলায় পদ্মফুল ফোটাতে সারা রাজ্যজুড়ে নতুন এক কর্মসূচি শুরু করেছে বিজেপি। তারা রাজ্যের গ্রাম বাংলায় গান্ধীজির আদর্শকে পৌঁছে দিতে ‘গান্ধী সংকল্প যাত্রা’ নামে কর্মসূচি শুরু করেছে। এই সংকল্প যাত্রা ১৫ তারিখ থেকে শুরু হয়েছে। এটা চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত।
এবার এই কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি রবিবার ডায়মন্ড হারবার বিষ্ণপুরে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেন। তিনি বলেন, স্বচ্ছ ভারত গড়া শুধু সরকারের কাজ নেই। এর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আস্তে হবে। সরকার আর সাধারণ মানুষ একত্রে কাজ করতে হবে। প্রশাসন সেরকম কোনো ব্যাবস্থায় করতে পারছে না, পশ্চিমবঙ্গে দিন দিন খুনোখুনি, রাহাজানি বেড়েই যাচ্ছে, এগুলিকে সাফ করতে হবে। এই প্রসঙ্গে রূপা গাঙ্গুলি বলেন, সাফাই অভিযানে তৃণমূলকেও রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
তিনি বলেন পশ্চিমবঙ্গে পরিচ্ছন্নতার প্রয়োজন। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, রাহাজানি ক্রমশ বিরাট আকার ধারণ করছে। অন্য রাজ্যগুলো থেকে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গকে পরিস্কার করতে তৃণমূলকে রাজ্য থেকে ‘ঝেটিয়ে বিদেয়’ করতে হবে। তার এই মন্তব্যে উত্তাল রাজ্যরাজনীতি।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…