রিলায়েন্স জিও সংস্থা নিয়ে এলো এমন একটি অফার, যেখানে কিছু নির্বাচিত প্রিপেইড গ্রাহকদের দেওয়া হবে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এই অফারের বৈধতা ৪ দিন। ‘জিও ডেটা প্যাক’ এর আওতায় বিনামূল্যে এই ডেটা দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জিও গ্রাহক দাবী করছেন যে তারা এই অফারটি পেয়েছেন।
তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই অফারটি সবাই পাবে না কিছু নির্বাচিত গ্রাহকই এটি পাবে। এছাড়া পোস্টপেইড গ্রাহকদের জন্যেও এটি উপলব্ধ নয়। কিছু জিও গ্রাহক জনিয়েছেন যে, এই অফারটি ৪ দিনের জন্য বৈধ। অর্থাৎ, যদি কোনো গ্রাহক ১লা মে এটি পেয়ে থাকে তবে সেটির বৈধতা ৪ঠা মে পর্যন্ত।
আসুন জেনে নিই কোনো গ্রাহক অফারটি পেয়েছে কিনা তা কীভাবে বোঝা যাবে-
১. প্রথমেই জিও প্রিপেইড গ্রাহকদের “মাইজিও” অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতে হবে।
২. লগ ইন হয়ে গেলে তারপর ‘মাই প্ল্যান” অপশনটিতে যেতে হবে।
৩. যদি কেউ অফারটি পেয়ে থাকে, তবে সেখানে এর মেয়াদসহ অফারটি উল্লেখ করা থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…