কৌশিক পোল্ল্যে: “আম্মা আমাকে নিতে এসে” মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ কথা, এরপরই মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিরতরে ঘুমের দেশে চলে যান অভিনেতা ইরফান খান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর, এর মধ্যেই না ফেরার দেশে হারিয়ে গেলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। বলিউডের বহু তারকা তার অকালপ্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক সপ্তাহ হয়নি তার মা মারা গিয়েছেন। লকডাউনের কারনে মায়ের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি তিনি। মাকে শেষবারের মতো না দেখতে পাওয়ার মানসিক বেদনা তো ছিলই। এরপর পরিবারের প্রিয়জনদের সঙ্গে ভিডিওকলে কথাও বলেন তিনি। সবকিছু থমকে গিয়েছিল ঠিকই কিন্তু স্বাভাবিক ছন্দেই কাটছিল তার মর্মাহত হৃদয়।
অবশেষে গতকাল তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। তার মৃত্যুর কারন হিসেবে কোলন ক্যানসারকে দায়ী করা হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রাইম টিউমারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেতা। এই মারন রোগই প্রকট হয়ে উঠল তার জীবনে।
মৃত্যুর আগে তিনি যে কথাটি বলেন তা হল, “আম্মা আমাকে নিতে এসেছ”। অর্থাৎ তার পরলোকগামী মা তাকে নিতে এসেছেন। তবে কি অভিনেতা আগে থেকেই এই আশঙ্কার আঁচ করতে পেরেছিলেন, তার বলা কথাই কি সত্যি? এও কি সম্ভব? আপনার কি মনে হয়!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…