ফ্রি-তে কথা বলার সুযোগ হারাচ্ছে জিও-র গ্রাহকরা। এবার থেকে কথা বলতে হলে গুনতে তার মূল্য। তবে এই চার্জ জিও থেকে অন্য কোম্পানির ফোন কলে ধার্য করা হবে। জিও থেকে জিও-তে ফোন করার জন্য কোন চার্জ দিতে হবে না বলে জানিয়েছে রিলায়েন্স কর্তৃপক্ষ। জিও থেকে অন্য সংস্থার কানেকশনে কথা বলতে হলে কানেক্টিভিটি চার্জ হিসেবে ৬ পয়সা করে কাটা হবে। ট্রাই-এর নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স জিও।
জিও থেকে অন্য সংস্থার কানেকশনে কল করতে হলে যে সামান্য চার্জ কাটা হয়, গ্রাহকদের হয়ে তা এতদিন রিলায়েন্স কর্তৃপক্ষ মেটাত। এবার থেকে সেই চার্জ গ্রাহককেই মেটাতে হবে। আগামী বছরের ১ লা জানুয়ারি পর্যন্ত চার্জ দিতে হবে। এর জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও কর্তৃপক্ষ।
১০, ২০ টাকার এই টপ-আপ ব্যবহার করে বিভিন্ন গ্রাহকেরা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। জিও সূত্রে খবর, ১০ টাকার টপ-আপে ১২৪ নন জিও মিনিট ও ১ জিবি ফ্রি ডাটা, ২০ টাকার টপ-আপে ২৪৯ নন জিও মিনিট ও ২ জিবি ফ্রি ডাটা, ৫০ টাকার টপ-আপে ৬৫৬ নন জিও মিনিট ও ৫ জিবি ফ্রি ডাটা, ১০০ টাকার টপ-আপে ১৩৬২ নন জিও মিনিট ও ১০ জিবি ফ্রি ডাটার সুবিধা উপভোগ করতে পারবেন জিও-র গ্রাহকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…