জীবনযাপন

নিয়মিত তেলেভাজা খাচ্ছেন! সাবধান অজান্তেই বিপদের মুখে আপনার যৌন জীবন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বর্ষার দিনে দুপুরে খিচুড়ি আর সন্ধ্যেবেলা একটু তেলেভাজা মুড়ি ছাড়া বাঙালি ভাবাই যায় না। তেলেভাজা বাঙালিদের পছন্দের খাবারের মধ্যে সর্বদাই প্রথমে থাকবে। বিভিন্ন ধরনের চপ, পেঁয়াজি থেকে পকোড়া তেলেভাজার লিস্টে কি নেই! এই তেলেভাজা যে, অপুষ্টিকর একথা তো সকলেই জানি, কিন্তু বর্তমানে চিকিৎসকরা বলছেন, তেলেভাজা শুধু অপুষ্টিকরই নয়, সঙ্গে যৌন-স্বাস্থ্যের পক্ষেও হানিকর।

চিকিৎসকরা বলছেন, অত্যধিক তেলেভাজা খাওয়ায় দেহের ওজন হুহু করে বাড়তে থাকে, যা পরোক্ষে যৌন জীবনে বাধা হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে তেলেভাজায় থাকা ট্রান্স-ফ্যাট অর্থাৎ ফ্যাটি অ্যাসিড রক্তবাহে জমা হতে থাকায় বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন কম হয়। ফলে সেইসব অঙ্গে রক্তের মাধ্যমে পুষ্টি ও অক্সিজেন অনেক কম পরিমাণে পৌঁছায়, যা পরোক্ষভাবে যৌন জীবনে বাধা হয়ে দাঁড়ায়। যদিও তেলেভাজা বেশি খেতে বারণ করলেও বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মশলার স্বাদ যৌন জীবনকে সুস্বাদু করে তোলে।

গবেষকদের মতে, তেলের গুণগত মান যতই ভালো হোক না কেনো, আগুনের তাপে তা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সহজ পাচ্য নয়, বরং এটি শরীরে গ্যাস, অম্বলের মতো নানা সমস্যা সৃষ্টি করে। এগুলি প্রায় সকলেরই জানা। কিন্তু ফ্লোরিডার চিকিৎসক ডগলাস হেইস জানাচ্ছেন, তেলেভাজার এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পুরুষ শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণ কমায়, ফলে পুরুষদের কামাসক্তি কমতে থাকে। এছাড়া এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পুরুষদের স্পার্ম কাউন্টও কমিয়ে দেয়। ফলে আখেরে ক্ষতি হয় যৌন জীবনে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026