নিউজ

ট্রেনে আপনার সিটেই খাবার পৌঁছে দেবে Jio, বড়সড় পদক্ষেপ মুকেশ আম্বানির

ভারতীয় রেল প্রতিনিয়ত নানাভাবে তাদের পরিষেবা উন্নত করার জন্য নিরন্তন প্রচেষ্টা করে চলেছে। কিন্তু এর মাঝেই রেলযাত্রীদের কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ নিলেন দেশের অন্যতম ধনী শিল্পপতি তথা রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি। এখন থেকে ট্রেনে সফরকালে আপনার সিটে এসে খাবার পৌঁছে দেবে জিও। তবে আপনাদের জানিয়ে রাখি সরাসরি এই ব্যবসাতে নামেনি মুকেশ আম্বানির সংস্থা। বরং Haptik নামক একটি সংস্থার হাত ধরে ভারতীয় রেলে খাবার পরিবেশন করার ব্যবসায় নেমেছেন মুকেশ আম্বানি। আসলে এই Haptik কোম্পানি জিওর মালিকানাধীন।

Haptik সংস্থা যাত্রীদের কাছে খাবার পৌঁছে দিতে Zoop India নামক এক আইআরসিটিসি সহযোগী সংস্থার সাথে হাত মিলিয়েছে। এবার যাত্রীরা নিজের স্মার্টফোনের মাধ্যমে অতি সহজেই whatsapp এর মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। ইতিমধ্যেই ২৫০ টি শহরে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। ওই শহরগুলিতে বিভিন্ন ট্রেন রুটে এবার সফরকালে যাত্রীদের খাবার পৌঁছে দেবে এই কোম্পানি। এই প্রসঙ্গে Haptik কোম্পানির কো ফাউন্ডার জানিয়েছেন, “হোয়াটসঅ্যাপ বর্তমানে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। তাই এই অ্যাপের মাধ্যমে ট্রেন যাত্রীরা নির্দিষ্ট নম্বরে পিং করে দিলে খাবার পৌঁছে যাবে তার সিটের কাছে। এতে কাজ অনেক সহজ এবং দ্রুত হবে।”

তিনি এও জানিয়েছেন যে লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০ হাজারের বেশি অর্ডার এসেছে। আসলে এই অ্যাপ মোটামুটি সকলের ফোনেই থাকে। সেইজন্য রিয়েল টাইম অর্ডার দেয়ার জন্য যাত্রীদের অনেক সুবিধা হবে। জানা গিয়েছে খাবার অর্ডারের পর ইউপিআই বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে যাত্রীরা পেমেন্ট করতে পারবেন। তবে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ পেমেন্টের অপশন অন করা হয়নি।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026