খেলা

T20 World Cup 2022: ব্যাটসম্যানের শর্ট আটকাতে প্যান্ট খুলে গেল ফিল্ডারের, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর লড়াই এখন সমাপ্তির পথে। দুটি গ্রুপে এখন সেমিফাইনালিস্ট দলের ছবিটি প্রায় স্পষ্ট। ইতিমধ্যে সেমিফাইনালে লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ, নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ে। আজ অ্যাডিলেড ওভালে ২২ গজের মহারণে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে লজ্জা জনক পরাজয় ঘটেছে জিম্বাবুয়ের। ম্যাচে নেদারল্যান্ডস জিম্বাবুয়েকে দুই ওভার ও পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে নেদারল্যান্ডসের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। বাজে ব্যাটিং করা জিম্বাবুয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। মাত্র ১১৮ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় নেদারল্যান্ড।

তবে আজকের ম্যাচে উল্লেখ যোগ্য ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ফিল্ডিংয়ের সময়। ফিল্ডার মিল্টন শুম্বা বাউন্ডারি রক্ষা করতে গিয়ে ঘটান অঘটন। ফিল্ডিং করার সময় তার প্যান্ট খুলে যায়। যার কারণে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে লুক জংওয়ে কম ফুল টস দেন, ব্যাটসম্যান তা খেলেন ডিপ মিড-উইকেটের দিকে। ফিল্ডার মিল্টন শুম্বা সুযোগ বুঝে ক্যাচ নিতে গেলেও বল পড়ে যায় তার সামনে। এরপর বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। আর তখনই ঘটে হাস্যকর ঘটনা‌। যা দেখতে দেখতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026