Jio vs BSNL: ৭০ দিনের মেয়াদের প্ল্যানে মুখোমুখি জিও, BSNL, কার প্ল্যান সবথেকে সেরা?

রিলায়েন্স জিও এবং বিএসএনএল, দুটি কোম্পানি গ্রাহকদের খুব সস্তা দামে বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই দুটি কোম্পানির কাছে ৭০ দিনের ভ্যালিডিটি সহ বেশ কিছু প্রিপেড প্ল্যান রয়েছে। জিও ৭০ দিনের ভ্যলিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম রেখেছে ৬৬৬ টাকা। অন্যদিকে bsnl এর রিচার্জ করলে আপনি ৭০ দিনের জন্য ১৯৭ টাকা দিয়ে রিচার্জ করতে পারেন। ফলে বেশ সস্তায় আপনাকে বিএসএনএল কিছু রিচার্জ অফার দিচ্ছে। তবে সত্যিই কি বিএসএনএল জিওর থেকে বেশি ভালো? নাকি জিও আপনাকে বেশি বেনিফিট দিচ্ছে? চলুন আজকে তাহলে সেটাই জেনে নেওয়া যাক।

Jio এর ৭০ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

এই মুহূর্তে জিওর কাছে ভারতের সবথেকে সস্তা ৭০ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনারা প্রচুর ইন্টারনেট বেনিফিট পেয়ে যান। এই প্ল্যান এর দাম রাখা হয়েছে মাত্র ৬৬৬ টাকা। এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার প্রতিদিন খরচ পড়বে মাত্র ৯ টাকা ৫১ পয়সা করে। গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ১.৫ জিবি করে ইন্টারনেট। পুরো ভ্যালিডিটিতে মোট ১০৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। যদি আপনার প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে যায় তাহলে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন ৬৪ কেবিপিএস গতিতে। ডেটার পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। এর সাথেই প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন আপনারা। এর পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের একসেস।

BSNL এর ৭০ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

একই ৭০ দিনের ভ্যালিডিটি সহ একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে bsnl কোম্পানিটি। এই অফারের দাম মাত্র ১৯৭ টাকা। তবে এখানে কিন্তু আপনারা ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে গেলেও, প্রথম ১৫ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন আপনাকে ২ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে প্রথম ১৫ দিনের জন্য। কিন্তু তারপরে আপনাকে রিচার্জ করতে হবে। প্রতিদিনের ডাটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ৪০ কেবিপিএস। ১৫ দিনের পর কিন্তু আপনি আর ইন্টারনেট পাবেন না। সঙ্গেই কিন্তু আপনি কোন কলিং করতে পারবেন না। এর পাশাপাশি, বিএসএনএল আপনাকে ১০০টি করে এসএমএস প্রতিদিন করতে দেবে ১৫ দিনের জন্য। তবে ১৫ দিন পরে সেই সুবিধাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে আপনার সিম এক্টিভ থাকবে, আপনার কাছে কল আসবে এবং মেসেজ আসবে। তবে গ্রাহকদের কলিং, ডেটার জন্য আলাদা রিচার্জ করাতে হবে।

জিও নাকি বিএসএনএল কোন কোম্পানির রিচার্জ প্ল্যান ভ্যালু ফর মনি

৬৬৬ টাকা রিচার্জে জিও পুরো ৭০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে এবং সঙ্গেই দিচ্ছে আনলিমিটেড কলিং এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা। অন্যদিকে বিএসএনএল ১৯৭ টাকার প্ল্যান অফার করলেও মাত্র ১৫ দিনের জন্য সমস্ত সুবিধা দিচ্ছে। তাই ৭০ দিন মনে হলেও, আপনি যদি সিম চালাতে চান তাহলে কিন্তু, এই রিচার্জ মাত্র ১৫ দিনের রিচার্জ বলা যেতে পারে। তাই যদি আপনার কলিং এসএমএস এবং ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাহলে জিও সব থেকে ভালো। আর যদি শুধু আপনার সিম চালু রাখতে হয়, তাহলে বিএসএনএল আপনার জন্য সেরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026