Post Office Scheme: পোস্ট অফিসের সুপার ধামাকা প্রকল্প, প্রতিমাসে বাড়িতে বসে করুন প্রচুর টাকা আয়

যারা খুব একটা রিস্ক নিতে পছন্দ করেন না এবং তার মধ্যেও একটা ইনভেসমেন্ট প্রকল্পে বিনিয়োগ করতে চান তাদের জন্য সবথেকে ভালো বিনিয়োগের জায়গা হল পোস্ট অফিস। এই সমস্ত মানুষজন যদি পোস্ট অফিসে বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে একটা ভাল টাকা রোজগারের সুযোগ পেয়ে যান এবং সাথেই পেয়ে যান সরকারের নিরাপত্তা। এরকমই একটি ভাল প্রকল্প হল পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগ করে আপনারা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। এটি আদতে একটি ক্ষুদ্র সঞ্চয় যোজনা, যেখানে আপনারা বিনিয়োগ করে প্রতিমাসে বাড়িতে বসে একটা নির্দিষ্ট টাকা আয় করবেন।

এই প্রকল্পে আপনি প্রতি মাসে এক হাজার টাকা বা ১০০০ টাকার গুণিতকে টাকা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের মেয়াদ হল পাঁচ বছর। আপনি সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন এই একাউন্টে। তবে সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে। অন্যদিকে যদি আপনি সিঙ্গেল একাউন্ট করেন তাহলে আপনি সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন একটা একাউন্টে। ২০২৪ সালের নিয়ম অনুযায়ী প্রতিমাসে আপনারা ৭.৪ শতাংশ করে সুদ পেয়ে যাবেন। সর্বাধিক তিনজনে মিলে এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এবং নাবালকদের জন্য তাদের অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

আপনি যদি এই একাউন্টে একসাথে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রতি মাসে ৫৫০০ টাকা করে সুদ পেয়ে যাবেন। এই টাকা সরাসরি আপনার সেভিংস ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে। সেই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই পোস্ট অফিসে থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার এমআইএস একাউন্ট লিংক হয়ে যাবে। যদি আপনি টাকা তুলে নেন, তাহলে কোন সুদ অতিরিক্ত আপনি পাবেন না। তবে যদি আপনি টাকা না তোলেন, তাহলে কিন্তু পোস্ট অফিস সেভিংস ব্যাংকের সাধারণ সুদের হার অনুযায়ী প্রতি মাসে ৪ শতাংশ সুদ অতিরিক্ত পাবেন আপনি এই সুদের টাকার উপরে। অন্যদিকে যদি আপনি ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে ৯২৩০ টাকা করে আয় করতে পারবেন। এটাও কিন্তু একইভাবে পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্টে যুক্ত হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার এক বছর পরে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে সে ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। তাই যদি আপনার খুব সহজে প্রচুর টাকা বিনিয়োগের একটা ইচ্ছা থাকে, তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো প্রকল্প হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026