বিনোদন

অভিনেতা যীশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে চলেছেন সোলাঙ্কি

যীশু সেনগুপ্ত (Jissu sengupta)-র কেরিয়ারগ্রাফ ক্রমশ এগিয়ে চলেছে। অপরদিকে নীলাঞ্জনা (Nilanjana sengupta)-র সঙ্গে তাঁর দাম্পত্য জীবনও যথেষ্ট সুখী। নীলাঞ্জনা ও যীশুর প্রযোজনা সংস্থা ‘ব্লু ওয়াটার পিকচার্স’-এর সমস্ত দায়িত্ব সামলান নীলাঞ্জনা। অপরদিকে রয়েছে যীশুর দুই মেয়ে সারা (sara sengupta) ও জারা (Zara sengupta)। সারা ইতিমধ্যেই সৃজিত মুখার্জি (srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘উমা’-র মাধ্যমে টলিউডে শিশুশিল্পী হিসাবে ডেবিউ করেছে। কিন্তু এই সব কিছুর পরেও যীশুর ঘরে আসতে চলেছে যমজ সন্তান। তবে এবার নীলাঞ্জনা নয়। সোলাঙ্কি রায় (solanki Roy) নেবেন যীশুর যমজ সন্তানের দায়িত্ব।

কিন্তু হঠাৎ সোলাঙ্কি কেন প্রবেশ করছেন যীশুর সংসারে? প্রকৃতপক্ষে, শিবপ্রসাদ (shibaprasad)-নন্দিতা (Nandita) জুটির আপকামিং ফিল্ম ‘বাবা, বেবি ও ……..’-তে ‘সিঙ্গল ফাদার’-এর চরিত্রে অভিনয় করছেন যীশু ও সোলাঙ্কি। ‘উইন্ডোজ’ প্রযোজিত এই ফিল্মের শুটিং শুরু হয়েছে 21 শে মার্চ থেকে। এই ফিল্মের মাধ্যমে বড় পর্দায় অভিনেত্রী হিসাবে পা রাখলেন সোলাঙ্কি।

‘বাবা, বেবি ও ……’ ফিল্মের চিত্রনাট্য আবর্তিত হয়েছে একজন পুরুষকে ঘিরে যে বিয়ে না করে উপভোগ করতে চায় পিতৃত্ব, শুনতে চায় ‘বাবার ডাক। ফিল্মের চিত্রনাট্য লিখছেন শিবপ্রসাদের স্ত্রী ও নামী ‘পেজ থ্রি’ সাংবাদিক জিনিয়া সেন (Jinia sen)। ফিল্মের সঙ্গীত পরিচালনা করছেন বাংলাদেশের বিখ্যাত সুরকার চমক হাসান (chamak hassan)। ‘উইন্ডোজ’-এর সঙ্গে চমক হাসানের এটাই প্রথম কাজ হতে চলেছে। ‘বাবা, বেবি ও…..’ ফিল্মের পরিচালক হলেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত অরিত্র মুখোপাধ্যায় (Aritra mukherjee)।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026