রাজ্য

নির্বাচনের আগে জিতেন্দ্রকে উপহার তৃণমূলের, আজ থেকে দলের জাতীয় মুখপাত্র তিনি

কিছুদিন আগে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছিল বঙ্গ রাজনীতিতে। একদল ধরে নিয়েছিল যে এবার জিতেন্দ্র তিওয়ারি দলবদলের স্রোতে গা ভাসাবে। কিন্তু তেমনটা হয়নি। দীর্ঘদিন ধরে তৃণমূলে কোন পদ না পেয়েও দলকে ছাড়েনি সে। এবার দীর্ঘ ২ মাস পর তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ ফিরে পেলেন আসানসোলের পুরো নিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে দলের জাতীয় মুখপাত্র বার ন্যাশনাল স্পোকসম্যান হিসেবে ঘোষিত হয়েছে।

নতুন পদের দায়িত্ব পেয়ে বেজায় খুশি হয়েছেন আসানসোলে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন, “আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে। এতকিছুর পর আমার উপর ভরসা রেখে তিনি যে নতুন দায়িত্ব দিয়েছে তাতে আমি খুবই খুশি। আমি আবার নতুন দায়িত্ব অবশ্যই পালন করে আমার যোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করব। প্রতিপক্ষ যারা থাকেন তারা নানা ধরনের মিথ্যা অভিযোগ নানা ভাবে তুলে ধরে জল্পনা-কল্পনা সৃষ্টি করে। এবার আমি দলের সৈনিক হয়ে সেই সমস্ত সমস্যা থেকে দলকে বাঁচিয়ে রাখবো।”

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। কিছুদিন আগে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তখনই তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে আসানসোল পুরোনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করেছিলেন পুরো প্রশাসক এবং তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে। তবে সেই মনোমালিন্য ২৪ ঘন্টার মধ্যেই মিটে যায়। কিন্তু সমস্যা মিটে গিয়ে তিনি তৃণমূলে যোগদান করলেও দলবদল আবহে তাকে হয়তো বিশ্বাস করতে পারেনি ঘাসফুল শিবির। তাই দীর্ঘদিন তাকে কোনরকম পদে বসাতে রাজি হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বেশ বড় একটা দায়িত্ব পেলেন।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026