রাজ্য

উন্নয়নে বাধা রাজনীতি, সরকারী পদ থেকে ইস্তফা আসানসোলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

এইবার বিরোধী দলের নেতার অভিযোগ শোনা গেল তৃণমূলের মুখ্য পুরপ্রশাসকের মুখে। এইদিন রাজ্য সরকারের বিরুদ্ধে উন্নয়নে রাজনীতি এবং বঞ্চনার অভিযোগ তোলেন আসানসোলের মুখ্য পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তিনি অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রথমে অভিযোগ তোলেন পড়ে তিনি ইস্তফা দেন সরকারি পদ থেকে। এইদিন প্রথমে তিনি অভিযোগ তোলেন, মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্পের টাকা আসানসোলকে পাঠানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। যার ফলে ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

রাজ্যে বিরোধী দল পুরসভা এবং পঞ্চায়েত সরকারি বঞ্চনার অভিযোগ আজ নতুন নয়। বহুবার এই অভিযোগ তোলা হয়েছে পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের চেয়ার ম্যান অশোক ভট্টাচার্যের পক্ষ থেকে। এইবার অবিকল তারই সুর গাইতে শোনা গেল আসানসোল পুরনিগমের মুখ্য প্রশাসকের পক্ষ থেকে। রাজ্য সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় বরাদ থেকে আসানসোলবাসী বঞ্চিত হয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে এই দিন রাজনৈতিক কারণে সরকারি মন্ত্রীকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তারপর সরকারি সুপারিশে প্রাপ্ত পদ থেকে ইস্তফা দিলেন আসানসোলের পুরনিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। সোমবার সকালে রানিগঞ্জ মহিলার কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। এর পরেই তার ইস্তফার কথা শুনে কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ইস্তফা পত্রে এইদিন নেতা লিখেছেন,”ব্যক্তিগত রাজনৈতিক ব্যস্ততার জন্য রানিগঞ্জ মহিলা কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে অব্যাহতি চাইছি।”

অন্যদিকে ফিরহাদ হাকিমকে পাঠানো চিঠির বিষয়কে নিয়ে এই দিন দিলীপ ঘোষ বলেন,”এতো দেখছি ভূতের মুখে রাম নাম। এতদিন তো এই অভিযোগ করত বিরোধীরা। এখন ভোটের মুখে মানুষের সামনে যেতে নিজের পিঠ বাঁচাতে এমন করছেন তৃণমূল নেতারা।”

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026