পলিটিক্স

তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি, অভিযোগ করলেন,”ওঁরা চাইছে না আমি দলে থাকি।”

রাজ্যের শাসক দলে আরো একবার ভাঙ্গন। এবারে শুভেন্দু অধিকারীর পথ ধরে তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি। একই দিনে পরপর তৃণমূল ছাড়লেন দুই হেভিওয়েট নেতা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। পাশাপাশি আসানসোলের পুর প্রশাসকের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন এদিন। পাণ্ডবেশ্বর কার্যালয়ে হামলা চালানোর পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জিতেন্দ্র। জিতেন্দ্রর অভিযোগ,”ওরা চাইছে না আমি দ’লে থাকি। ”

তৃণমূল ছাড়ার আগে জিতেন্দ্র অভিযোগ করেন, পুর নিগমের প্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করার পর থেকে তার বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। পাণ্ডবেশ্বর এর বিধায়ক কার্যালয় থেকে তার ওপর হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা সেখানে হামলা চালিয়ে সমস্ত জিনিসপত্র ভাঙচুর এবং লুটপাট করে। তার অভিযোগ, কলকাতার বেশ কয়েকজন নেতা এই হামলার পেছনে রয়েছেন।

জিতেন্দ্র তিওয়ারি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,”যে দলে পুর প্রশাসকের পদ ছাড়ার পর কার্যালয়ে ভাঙচুর চালানো হয় সেই দলে থাকার কোনো মানে থাকেনা। এই কারণে আমি তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিতে চাইছি।” তবে আপাতত তিনি বিধায়ক থাকছেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন,”ভবিষ্যতে বিধায়ক পদ ছাড়বো কিনা, তা নিয়ে পাণ্ডবেশ্বর এর মানুষ দের সাথে কথা বলে দেখব।”

শুক্রবার মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বসার কথা ছিল জিতেন্দ্রর। সেখানে তার সমস্ত সমস্যা সমাধানের কথা। কিন্তু তার আগে দিন সকালবেলা আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর থেকে তার বিজেপিতে যোগ দেওয়া জল্পনা স্পষ্ট হয়েছে। এদিন সকালে জিতেন্দ্র বলেছেন,”আমি বিজেপিতে যেতে চাই না। বিজেপিকে সমর্থন করিনা। কিন্তু এখন তৃণমূল ছাড়ার পরে এই সিদ্ধান্তে বদল হবে কিনা তা ভেবে দেখবো। সমস্ত সিদ্ধান্ত সময় বলবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026