ভারতে ঢুকে পড়তে পারে তিন জঙ্গি। মালদার সীমান্ত থেকে ওই তিন জঙ্গি ভারতের মাটিতে ঢুকে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার আদালত। এদেরই পালিয়ে ভারতে ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। এই তিন জঙ্গির মধ্যে মূল অভিযুক্ত সানোয়ার আলি ইতিমধ্যেই পলাতক। তাই তাদের পালিয়ে ভারতে ঢোকার সম্ভাবনা আরও বেড়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার সীমান্তের ঠিক এপারেই পশ্চিমবঙ্গের মালদা জেলা। তাই পুরো মালদা জেলা জুড়েই জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা সীমান্ত পেরিয়ে ওই তিন জঙ্গি ভারতে পশ্চিমবঙ্গে ঢুকে আত্মগোপন করতে পারে। তাই পুরো মালদা জেলা জুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সীমান্তের ওপারে বাংলাদেশেও এই তিন জঙ্গির খোঁজে চলছে চিরুনি তল্লাশি। পুরো মালদা জেলা জুড়েই চলছে বিএসএফের নজরদারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…