প্রীতম দাস : বাংলার নবীন যুবসমাজ এর একটা বড়ো অংশ কি অপসংস্কৃতিকে আপন করে তার অন্ধকারে তলিয়ে যাচ্ছে? শুনতে অবাক লাগলেও বাস্তবে একপ্রকার সেটাই প্রতিফলিত হচ্ছে! কিছুদিন আগে ইউটিউবে রোদ্দুর রায় নামে এক ব্যাক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটিকে বিকৃত করে কুরুচিপূর্ণ শব্দ সহযোগে উপস্থাপন করেন ও শুধু তাই না যখন তিনি গানটি পরিবেশন করেন তার হাতে কোনো নেশাজাত দ্রব্য (সম্ভবত গঞ্জিকা) ছিল।
সে যাই হোক , তারপর গানটি ভাইরাল হয় যায়। অনেক এর মুখে তার এই বিকৃত করা গানটি গাইতে দেখা যায়। সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে , যেখানে বলা হয়েছে কলকাতার হেরোমব্র চাঁদ কলেজের কোনো অনুষ্ঠানে রোদ্দুর রায় এর বিকৃত করা রবীন্দ্র সঙ্গীত ‘চাঁদ উঠেছিল গগনে’ গাইতে দেখা যায়। এমনকি সেখানে উপস্থিত শ্রোতাগণ একযোগে সেই বিকৃত গানটি সমবেত কণ্ঠে গাইতে দেখা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে।
অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে কি রবীন্দ্রনাথ শিক্ষিত নয় নাকি আধুনিক বাঙালি ? রাইবাবু শুভ নামে এক ব্যাক্তি এই ভিডিও ফেসবুকে দিতেই ভাইরাল হতে শুরু করে ও সেই সঙ্গে একাধিক প্রশ্ন উঠতে থাকে। তিনি ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়েছেন তিনি এই ভিডিওটি ওই কলেজের কোনো স্টুডেন্ট এর প্রোফাইল থেকে পেয়েছেন তবে ঘটনাটি যে যথেষ্ট দৃষ্টিকটু সে ব্যাপারে সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…