নিউজ

শিবসেনার মুখ্যমন্ত্রী, এনসিপির উপমুখ্যমন্ত্রী, কংগ্রেসের স্পিকার, ঠিক হয়ে গেল মহারাষ্ট্রের মন্ত্রীসভা

গতকাল দেবেন্দ্র ফড়ণবীশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে চূড়ান্ত ক্ষমতা ভাগাভাগি হলো জোটের তিন দলের মধ্যে। সূত্র মারফত জানা যাচ্ছে, শিবসেনা থেকে হবে মুখ্যমন্ত্রী, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী এবং কংগ্রেস থেকে হবে স্পিকার।

জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী সহ ১৫ জন মন্ত্রী, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী সহ ১৩ জন মন্ত্রী এবং কংগ্রেস থেকে স্পিকার সহ ১৩ জন মন্ত্রী হবে।

বুধবার সন্ধ্যা বেলা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে। সেখানেই জোটের ভবিষ্যতের রূপরেখা ঠিক করার পাশাপাশি মন্ত্রিত্ব নিয়ে বিভিন্ন আলোচনা হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল। তিনিও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে শিবাজী পার্কে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উদ্ভব ঠাকরে। এদিকে বিধানসভায় আজ শপথ নিয়েছে মহারাষ্ট্রের ২৮৮ জন বিধায়কই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026