ওয়াশিংটন: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও এখনও পর্যন্ত ভোট গণনা সম্পন্ন হয়নি। তাই ডোনাল্ড ট্রাম্প প্রত্যাবর্তন করতে চলেছেন, নাকি পরিবর্তন তা এখনও জানা সম্ভব হয়নি। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ভোট গণনা চলছে। তার মধ্যেই ভোট কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। আত্মবিশ্বাসী এমনটা প্রমাণ করেছেন বাইডেন। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনাকে ঘিরে উত্তেজনা রয়েছে, এমনটা কিন্তু বলাই যায়। শেষ খবর যা, তাতে বলাই যায় যে আমেরিকার পাশাটা হয়তো এবার উল্টোতে চলেছে। গদি পাল্টাচ্ছে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। এখনও ভোট গণনা অন্তত তাই বলছে। আর জয় এক প্রকার নিশ্চিত হতেই দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। দেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করবেন, এমনটাই আশ্বাস দিলেন বাইডেন।
তিনি জিতবেন এমন আত্মবিশ্বাস নিয়ে আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা জিততে চলেছি। নেভাদাতে আমরা লিড করছি। পেনসিলভেনিয়াতে সামান্য পিছিয়ে আছি। বিগত ২৪ বছরে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি। মাত্র কয়েক বছর আগে যে নীল দেওয়াল ভেঙে পড়েছিল। আমরা তা আবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। পেনসিলভেনিয়া, মিশিগান উইসকনসিন- আমেরিকার হৃদয়। আজ পর্যন্ত জীবনে সবার্ধিক ভোট পেয়েছি আমি। ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি এখনও পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাতে চাই। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। অতিমারী করোনা, জলবায়ুর পরিবর্তন, বর্ণবিদ্বেষ প্রভৃতির বিরুদ্ধে কাজ করার জন্য জনতা এই রায় দিয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি মাত্র। তবে আমরা বসে নেই। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি।’
এর পাশাপাশি বাইডেন এটাও বলেন যে দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করে তোলা যায়, তার পরিকল্পনাও ডেমোক্র্যাট দল করবে। তবে চূড়ান্ত ফলের জন্য তিনি অপেক্ষা করতে চান এবং এখনই অধৈর্য হয়ে উল্লাস করতে চান না। সব মিলিয়ে জয়ের দোরগোড়ায় বাইডেন দাঁড়িয়ে রয়েছে, এমনটা কিন্তু বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…