রাজ্য

হোম মিনিস্টার হোম ওয়ার্ক করে আসেননি, আবার আসবে মমতা সরকার- সুখেন্দুশেখর রায়

সম্প্রতি নিমন্ত্রণ রক্ষার্থে বাংলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক লক্ষ্যে তিনি বঙ্গে এসে মিথ্যে প্রচার করেছেন বলে অভিযোগ করল তৃণমূল। অমিত শাহ এর তোলা সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক অভিযোগ এড়িয়ে গিয়ে এইদিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন,”শুধু মিথ্যেই তো বলে গেলেন তিনি। গটা বঙ্গবাসী তা বুঝেছে। দেশের হোম মিনিস্টার তো একটুও হোম ওয়ার্ক করে আসেননি।” আগের দিন সভায় বিজেপিতে যোগদিতে চান এমন ব্যক্তিদের সংখ্যা অনেক দীর্ঘ বলে দাবি করেন শাহ। সেই দাবিকে কটাক্ষ করে তোপ ছুঁড়তে দেখা গেল তৃণমূল মুখপাত্রকে। তিনি বলেন,”তালিকা হাতে পেতে পেতেই তারা দেখতে পাবেন আবার ক্ষমতায় এসেছে মমতা সরকার।”

 

দুইদিনের দলীয় কর্মসূচী সেরে কাল শুক্রবার সাংবাদিক দের সামনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে দেখা যায় তাকে। আজ সেই ঝড়ের পালটা জবাব দেয় তৃণমূল। তাঁদের অভিযোগ, বারবার মুখ্যমন্ত্রীকে তীরের সামনে রেখে ভিত্তিহীন অভিযোগ তোলেন অমিত শাহ। এই দিন শাহ পুত্রের প্রসঙ্গ ও তুলতে দেখা যায় সুখেন্দুবাবুকে। তিনি বলেন,”কোনও তথ্য প্রমাণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন কেন? আমরা সেটা জানতে চাই। হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব কি করে হলেন জয় শাহ? কী জাদুমন্ত্র ছিল তার কাছে?”

 

সুখেন্দুবাবু এইদিন আরও বলেন,” হাথরসের ঘটনা সারা দেশ দেখেছে। আর অন্যদিকে সেই সব চাপা দিতে আদিবাসী পরিবারে অন্ন গ্রহণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে জনসভায় সবার সামনে দাঁড়িয়ে আন্দোলনে গুলি করেন কেন্দ্রীয় এক মন্ত্রী। সেটা বোধ হয় শাহ শুনতে পাননি।”

 

কাল দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেখানেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন তিনি। সেই বিষয়ে আজ সুখেন্দু বাবু বলেন,”রামকৃষ্ণদেবের মাটিতে দাঁড়িয়ে তিনি একথা কি করে বললেন? আমরা অবাক এসব দেখে। ঠাকুর নিজে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন। তাঁকে কি মনে করবে এরা?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026