কেরিয়ার

পুলিশের চাকরিতে শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, নূন্যতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবার কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই আবেদন করে পেয়ে যেতে পারবেন চাকরি। আবেদনগত পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে।

এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ১৪১১ টি। এরমধ্যে অসংরক্ষিত রয়েছে ৬০৪ টি পদ। অন্যদিকে ইডব্লিউএস-দের জন্য সংরক্ষিত রয়েছে ১৪২টি পদ। ওবিসি দের জন্য রয়েছে ৩৫৩ টি সংরক্ষিত পদ, তপশিলি জাতিদের জন্য রয়েছে ২৬২ টি সংরক্ষিত পদ এবং তপশিলি উপজাতিদের জন্য রয়েছে ৫০টি সংরক্ষিত পদ। যদি আপনি কনস্টেবল ড্রাইভার পদে পরীক্ষা দিতে চান তাহলে আপনার নূন্যতম যোগ্যতা হতে হবে যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক পাস। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি মেনটেনেন্স এর কাজ জানতে হবে।

চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এই বয়স হিসাব করবেন পয়লা জুলাই ২০২২ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা পাঁচ বছর অতিরিক্ত এবং ওবিসি প্রার্থীরা তিন বছর অতিরিক্ত বয়সগত ছাড় পাবেন। এই চাকরিতে বেতন হবে মোটামুটি ২১,৭০০ টাকা থেকে; ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন ফি হিসেবে জমা নেওয়া হবে ১০০ টাকা করে। নেট ব্যাঙ্কিং ইউপিআই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই টাকা দেওয়া যাবে। অন্যদিকে, তপশিলি জাতি উপজাতি এবং প্রাক্তন কর্মীদের জন্য কোন টাকা দিতে হবে না। এই আবেদনের শেষ তারিখ ২৯ শে জুলাই ২০২২।

প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে রয়েছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট এবং দু কপি পাসপোর্ট সাইজের ছবি। কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে যদি আপনি সংরক্ষিত বাদ দিয়ে অন্য কোন ক্যাটেগরির জন্য ফর্ম ফিলাপ করে থাকেন। সম্পূর্ণ কম্পিউটার নির্ভর একটি পরীক্ষা এবং মেডিকেল টেস্ট এবং ড্রাইভিং টেস্টের মাধ্যমে আবেদনকারীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র আসানসোল, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026