নিউজ

আগামী পাঁচ বছরে ভারত থেকে নিষিদ্ধ হবে পেট্রোল, বড় ঘোষণা নীতিন গড়করীর

পেট্রোল ডিজেলের দৈনন্দিন মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ গোটা দেশবাসী। অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর কাজে নাভিশ্বাস উঠছে সরকারের। সম্প্রতি শুল্ক কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমলেও তাতে খুব একটা স্বস্তির আশা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এক অনুষ্ঠানে যোগদান করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করী। তিনি জানিয়েছেন যে আর ৫ বছর বাদে ভারতের গাড়িতে লাগবেই না পেট্রোল। দেশ থেকে পেট্রোলের ব্যবহার পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে গাড়ি চলবে কিসে? সেই উত্তরও স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করী জানিয়েছেন, “আগামী কয়েক বছরের মধ্যে দেশে সবুজ জ্বালানি ব্যবহার শুরু হবে। সেই সময় পেট্রোলের আর কোনো প্রয়োজন হবে না। গ্রীন ফুয়েলের যুগ এসছে। গাড়ি ও স্কুটারে লাগবে গ্রিন হাইড্রোজেন, ইথানল ফ্লেক্স ফুয়েল, সিএনজি ও এলএনজি।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। ড. পঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যালয় থেকে তাঁকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। এই সম্মান গ্রহণের সময় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে পাঁচ বছর বাদে দেশে পেট্রোল নিষিদ্ধ করা হবে। ওই সময় গ্রিন হাইড্রোজেন, ইথানল ব্যবহার বেড়ে যাবে। গ্রীন হাইড্রোজেন ৭০ টাকা কেজিতে বিক্রি করা হবে এবং পাতকুয়ার জল থেকে এই জ্বালানি তৈরি করা যাবে।

এছাড়াও জানা গিয়েছে যে ছত্রিষগড় সরকার ই ভেহিকল নীতিতে বদল করবে। এছাড়া কৃষি বিদ্যালয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে আগামী ৫ বছরে কৃষিকাজ ১২-২০% বৃদ্ধি হবে। মহারাষ্ট্রের কৃষকরা যথেষ্ট মেধাবী। তাই সরকার তাদের সবসময় সাহায্য করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026