ফ্লিপকার্ট মানেই অফারের ফুলঝুরি। ভারতের বাজারে ফ্লিপকার্ট একটা আলাদা নাম করে নিয়েছে। প্রতি বছর পুজোর আগেই ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’ তে প্রচুর অফার নিয়ে হাজির হয়। সামনেই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে। আর সেই দিনকে সামনে রেখেই সরাসরি ৫০ হাজার কর্মস্থানের ব্যাবস্থা করেছে জানিয়েছে ফ্লিপকার্ট সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। বিগ বিলিয়ন ডে চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।
যারা ফ্লিপকার্ট প্লাস গ্রাহক, তাদের জন্য প্রত্যেকদিন অতিরিক্ত ৪ ঘন্টার সুযোগ দেওয়া হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং আইসিআইসিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা গ্রাহকরা কেনার সময় তৎক্ষনাৎ ১০ শতাংশ ছাড় পাবেন। সাপ্লাই চেন, লজিস্টিক ও কাস্টোমার সাপোর্টে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। গত বছর ৬.৫ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় সারা ভারতে ৩০ শতাংশ বেশি কর্মসংস্থান হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…