একটি টেস্ট অথবা ২ টি ওয়ান্ডে ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন বিরাট কোহলি এমন টাই মনে করা হচ্ছে। কারণ আইসিসির খেলোয়াড়ী আচরণ নিরীক্ষণ কমিটি প্রণীত “কোড অফ কনডাক্ট” অনুযায়ী একটি খেলোয়াড় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৪ টি নেগেটিভ পয়েন্ট পেলে তাকে নির্বাসিত হতে হবে ১ টি টেস্ট অথবা ২ টি ওয়ান্ডের জন্য।
বিরাট কোহলি ৩ টি পয়েন্টে দাঁড়িয়ে আছে তাই আসন্ন ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বিরাট যদি কারোর সাথে অপেশাদারি আচরণ করেন তাহলে তাকে শাস্তি পেতে হতে পারে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ব্যুরেন হেন্ড্রিক্স কে রান নেওয়ার সময় ইচ্ছে করে ধাক্কা দেন বিরাট যার ফলে বিরাট এর খাতায় একটি নেগেটিভ পয়েন্ট যুক্ত হয়।
এর আগেও বিশ্বকাপ চলাকালীন একটি ম্যাচে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালের একটি ম্যাচে খারাপ আচরণের জন্য বিরাটের পয়েন্ট বেড়ে গিয়েছে। সুতরাং এই কয়েকটি মাস মাঠের ২২ গজে নিজের আচরণের প্রতি সংযত থাকতে হবে ভারতীয় অধিনায়ক কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…