নিউজ

লকডাউন : ২০০ কিমি পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে রাস্তায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

লকডাউনের ফলে স্তব্ধ গোটা দেশ। বন্ধ পরিবহণ ব্যবস্থা, দোকানপাট। রাস্তাঘাট ও জনহীন। এরকম পরিস্থিতিতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছে বহু শ্রমিক। যারা বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি পাচ্ছেন না। এদিকে কাজের ওখানে মালিক বলেছে এখন বাড়ি ফিরে যেতে। এই বাড়ি ফেরার পথেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে এক শ্রমিকের।

কিভাবে বাড়ি ফিরবেন তা বুঝতে পারছিলেন না বছর ৩৮-র এক শ্রমিক রণবীর সিং। তিনি মধ্যপ্রদেশের মরিনা জেলার বাসিন্দা। দিল্লির তুঘলকবাদের একটি রেস্তোরাতে কাজ করতেন তিনি। লকডাউনের জন্য মালিক বাড়ি চলে যেতে বলায় সে কোনো গাড়ি না পেয়ে এক বন্ধুর সঙ্গে হাঁটতে শুরু করেছিলেন। খাবার জোটেনি তিনদিন। না খেতে পেয়ে এবং ক্লান্ত হয়ে পথেই হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

প্রায় ২০০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরবেন ভেবেছিলেন। তিনি জানতেন যে সেই কাজ অসাধ্য তবুও ভেবেছিলেন যদি পারা যায়। তিনদিন ধরে হাটছিলেন দুজনে। কোনো খাবার না জোটায় শুধু জল খেয়েছিলেন তাঁরা। ক্লান্ত হলে পথই ছিল বিশ্রাম নেবার জায়গা। তাঁর সহকর্মী জানান যে শনিবার সকাল থেকেই রণবীর বারবার হাঁটতে হাঁটতে রাস্তায় বসে পড়ছিলেন। হঠাৎ করে বুকে ব্যাথা ওঠায় দিল্লি-আগের হাইওয়েতে রাস্তায় লুটিয়ে পরে সে। রাস্তায় থাকা এক ব্যক্তি ছুটে এসে জল ও খাবার দিলেও শেষরক্ষা হয়নি। তিনি সেখানেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রণবীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তাঁর ফোন থেকেই বাড়িতে খবর দেওয়া হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগে এরকম হাইওয়ে দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মারা যান ৫ জন শ্রমিক। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে ভর্তি। তবে পুলিশ ঘাতক লরিটিকে ধরতে পারলেও চালক পলাতক।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026