নিউজ

বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় ব্যাংকের লাইন ঠিক করতে দেখা গেল স্বয়ং যমরাজকে

মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর শহরের কলুপাড়া সংলগ্ন ভগবাতী দাস রোডের একটি ব্যাংকে প্রচন্ড ভিড় হতে দেখা যাচ্ছে, লকডাউনের পর থেকে নিয়মিত। পাড়ার মধ্যে সকালবেলা থেকেই লাইন নিয়ে কলহ লেগেই থাকে প্রায়ই। আজ পাড়ার ছেলেরা মিলে ভোর পাঁচটা থেকে কুপন নিয়ে দাঁড়ানোর ব্যবস্থায় মিলেছে খানিকটা সুরাহা। বাকিটা ঠিক করতে মোটরসাইকেলে চেপে যমরাজকে দেখা গেল এই কাজে সহযোগিতা করতে।

তথ্য সূত্রে জানা যায়, ‘বহুরূপী জীবন্ত মডেল’ নামক একটি সংস্থা এর আগেও দু-একবার সচেতনতামূলক প্রচার করতে গিয়ে সমালোচিত হয়েছেন অতিউৎসাহী আয়োজকদের ভিড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। সাংবাদিকদের চোখ এড়ানোর জন্য গোপনীয়তার সাথে এ ধরনের একটি প্রদর্শনী হয়েছে মালঞ্চ, নতুনহাট এবং কাশ্যপাড়ায়। অবশেষে যমরাজ বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে চেপে সম্পূর্ণ মানবিক কারণেই ব্যাংকের ভিড় ঠিক করতে লাইন অনুযায়ী দাঁড়করানোর তৎপরতা দেখান যা ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

প্রশ্ন থেকেই যায় সংবাদমাধ্যম সচেতনতা মেনে ভালো বিষয়ের সাথে ভিড়ের বিষয়টি আলোকপাত করলে কি তথ্য গোপন করা হবে তাদের কাছে? আপনারা দর্শক, লকডাউনে গৃহবন্দি হয়ে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখার বা সত্য তথ্য জানার অধিকারও কি হারাতে বসেছেন? ভিড় এড়ানোর জন্য! সাধারণ মানুষের উদ্দেশ্যে আগাম পরিকল্পনা না জানালেও, সংবাদকর্মীরা জানতে চাইলেও কি জানতে পারবেন না? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026