মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার ধর্মীয় পীঠস্থান গুলির মধ্যে শান্তিপুর অন্যতম। রাজ্য, দেশ ছাড়িয়েও পৃথিবীব্যাপী ভক্তবৃন্দ রয়েছে বিভিন্ন গুরু বাড়ির। এইরকমই ৩৭ টি বিগ্রহ বাড়ি সম্মিলিত হয়ে বছরের পর বছর শান্তিপুরের ঐতিহ্যকে তুলে ধরে সর্বসাধারণের উদ্দেশ্যে।
সারাবছর ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত মন্দিরের সেবায়িত, পুরোহিত, ঢাকি, মৃৎশিল্পী সহ বেশ কিছু মানুষ যুক্ত থাকেন এরই সাথে। অথচ লকডাউনে বন্ধ সবকিছু, এমনকি মন্দিরও। কোনরকমে দুবেলা পুজো দেওয়া হচ্ছে, ভক্তবৃন্দের আগমন বন্ধ হওয়ায় প্রনামি মিলছে না কিছুই। ফলে চরম দুর্দশার শিকার হচ্ছেন পুজো অর্চনার সাথে যুক্ত বহু মানুষ।
তাদের কথা মাথায় রেখেই আজ চাকফেরা গোস্বামী বাড়ি প্রাঙ্গণে প্রায় 200 পরিবারকে সপ্তাহের কাঁচা সবজি, চাল ডাল ও অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি শঙ্কু চক্রবর্তী, সহ-সভাপতি জহরলাল সাহা সহ প্রত্যেক বিগ্রহ বাড়ির সদস্যরা নির্দিষ্ট দূরত্ব মেনেই লিপ্ত হন সামাজিক দায়বদ্ধতায়। এভাবেই তারা আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন বিভিন্ন বিগ্রহ বাড়ির পক্ষ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…