নিউজ

কিছু ক্ষেত্রে রোগীদের উপর প্লাজমা থেরাপি প্রয়োগের ফল মারাত্মক হতে পারে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

মঙ্গলবার বিকেলের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন যে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি নিয়ে এখনও পরীক্ষা-নিরিক্ষা চলছে। আইসিএমআর এই থেরাপি নিয়ে ট্রায়াল শুরু করেছে। সঠিক নিয়ম না মেনে যদি রোগীদের উপর এর প্রয়োগ করা হয়, তাহলে এর ফল খারাপ ও হতে পারে। তিনি এর সাথে এটাও বলেন যে সব থেরাপির একটি নির্দিষ্ট নিয়ম থাকে, আর প্লাজমা থেরাপির ক্ষেত্রে নিয়ম না মানলে এর ফল মারাত্মক হতেও পারে।

কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল প্লাজমা থেরাপির সম্পর্কে সাফল্যের কথা বলেন। গত সপ্তাহেই দিল্লিতে এক ব্যক্তির প্লাজমা থেরাপিতে প্রথম সাফল্যের কথা জানা গেছে। তারপরেই প্লাজমা দানের জন্য মানুষের মধ্যে তৎপরতা দেখা যায়। কিন্তু এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কথাটা ধোঁয়াশা তৈরী হয়েছে। এর পাশাপাশি লব আগরওয়াল এটাও বলেছেন যে প্লাজমা থেরাপি প্রয়োগের সময় সঠিক গাইডলাইন অবশ্যই মেনে চলা উচিত।

আইসিএমআর পক্ষ থেকে বলা হয়েছিল, প্লাজমা থেরাপি প্রয়োগের আগে দাতা ও গ্রহীতার রক্তের গ্রূপ ও রক্তের অন্যান্য পরীক্ষা করে নিতে হবে। সব রোগীদের উপর এটা প্রয়োগ করা যায় না। দাতার শরীরে সংক্রমণ থেকে গেছে কিনা সেটাও দেখে নিতে হবে। আক্রান্ত ব্যক্তি সুস্থ হবার পর তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই সেই ব্যক্তি সুস্থ হবেন এবং প্লাজমা দিতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026