করোনা সংক্রমণ রুখতে মুম্বই পুলিশের নতুন সিদ্ধান্ত। দেশের লকডাউন যতদিন থাকবে, ততদিন ৫৫ বছরের উপরে পুলিশকর্মীরা কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। মুম্বইয়ের ৯৪ টি থানাকে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংহ। মুম্বই পুলিশের ৩জন কর্মী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আর ও ৫৫ জন আক্রান্ত হয়েছেন।
তাই নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যাদের বয়স ৫০-র বেশি, এবং উচ্চচাপ, ডায়াবেটিস ও অন্যান্য কঠিন রোগে ভুগছেন তাদের ছুটিতে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মানুষেরা ঠিক মতো লকডাউন পালন করছেন কিনা তা দেখার জন্য নজরদারি চালানোর জন্য বহু পুলিশকর্মী সারা দেশে দিনরাত মানুষের সেবা করছেন। মানুষের সুবিধা-অসুবিধাতে সাহায্য করছেন। মুম্বইতে এরকম প্রচুর পুলিশকর্মী কাজে নিযুক্ত রয়েছেন, যাদের ৫৫ বছরের উপরে বয়স। তাদের যাতে সমস্যা না হয় তাই মুম্বই পুলিশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বই পুলিশের পক্ষ থেকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে যাদের ৫০-র বেশি বয়স তাদের করোনাতে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, তাই তাদেরকে আগামী ৩ তারিখ পর্যন্ত কাজে যোগ দেওয়াটা তাদের নিজেদের ইচ্ছের উপর করতে বলা হয়েছে। তিনি আরও বলেন যে যাদের ৫৫-র বেশি বয়স তাদের ফিল্ড ডিউটি করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৮০০০-র বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…