বিশ্ব ক্রিকেট এখন টেস্ট বিশ্বকাপের জ্বরে জর্জরিত। সুদূর ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। আর চরম এই উত্তেজনার মধ্যে আরও একটি খবর ভাইরাল হচ্ছে মিডিয়া পাড়ায়। যেখানে দাবি করা হচ্ছে, ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার পরে আরও এক তারকা ক্রিকেটার বিয়ের আগেই বাবা হয়েছেন। এমনকি এই খবর নিজের ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন ওই ক্রিকেটার।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় পরিচিত মডেল নাতাশাকে বিয়ে করার পূর্বে বাবা হয়েছিলেন। যে খবরটি তৎকালীন সময়ে বিশেষভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার আরও এক তারকা ক্রিকেটারের বিয়ের আগে বাবা হওয়ার গল্প এলো প্রকাশ্যে।
শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি জনি বেয়ারস্টো নিজের instagram পেজে এই তথ্য দিয়েছেন। তিনি একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আমি আপনার সাথে এই সুখবরটি শেয়ার করতে পেরে খুব খুশি যে, আমার বান্ধবী এবং আমি ‘এডওয়ার্ড বেয়ারস্টো’-এর বাবা-মা হয়েছি। দুজনই সম্পূর্ণ সুস্থ।’
উল্লেখ্য, ইংল্যান্ডের এই তারকা উইকেটরক্ষক চোটের কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। তবে খুব শীঘ্রই তিনি অ্যাশেজ টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। আমরা আপনাদের বলে রাখি, আগামী ১৬ই জুন থেকে অনুষ্ঠিত হতে চলা অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড শিবিরে যোগদান করার কথা রয়েছে তার। এমনকি ইংল্যান্ডের ঘোষিত শক্তিশালী স্কোয়াডে নাম রয়েছে জনি বেয়ারস্টোর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…