খেলা

WTC Final 2023: “আইপিএলে বাঘ, ইংল্যান্ডে বিড়াল!” ব্যর্থ গিলকে ধুইয়ে দিলেন সমর্থকরা

এ যেন ম্যাচের শুরু থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসি ট্রফি জয়ের এত কাছে এসেও বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভুলে ১০ বছরের খরা কাটলো না ভারতের। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে একের পর এক ভুল করে বসলেন ভারতের তারকা ক্রিকেটার। প্রথমে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে কাম ব্যাক করেন ম্যাচে। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে গিয়ে বড় ভুল করে বসেন ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ।

গত ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে ভারত। যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের সিদ্ধান্ত যে কতটা ভুল তা প্রমাণ করে দেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ভারতের সামনে 469 রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। যে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন ভারতীয় ব্যাটসম্যানরা।

এদিকে ভারতের ব্যাটিং ভরাডুবি হওয়ার সাথে সাথে তাদেরকে নিয়ে সমালোচনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে আইপিএলের শীর্ষ পারফর্মার তথা শুভমান গিলকে নিয়ে রীতিমতো হাসিঠাট্টায় মেতেছেন তারা। ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান গিল। তার এভাবে আউট হওয়ার পর ভক্তদের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে যায়। তাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে ক্রিকেট প্রেমীরা লিখেছেন,’আইপিএলের বাঘ টেস্ট বিশ্বকাপে বিড়াল।’ আবার কেউ কেউ লিখেছেন,’সারা জীবন শুধু আইপিএল খেলে যাও।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ৪৬৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করেছে ভারত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026