রাজ্য

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! চলতি সপ্তাহে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ‘যশ’

গতবছর পশ্চিমবঙ্গ ও তার প্রতিবেশী রাজ্যগুলিতে আস্ফালন দেখিয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। এই ঝড়ের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গ। পাশাপাশি প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলার প্রাণকেন্দ্র কলকাতা শহর। এছাড়াও ঝড়ের দাপটে অস্তিত্বের সংকটের সাথে লড়াই করেছিল সুন্দরবন এবং উপকূলের জেলাগুলি। প্রায় কয়েক মাস জলের তলায় ডুবে ছিল সুন্দরবনের একাধিক অঞ্চল। এখনও আম্ফানের অপূরণীয় ক্ষতি মেটেনি এই সুন্দরবনে। কিন্তু এরইমধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে অশনি সংকেত। বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এখন মোট দুটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছিল। কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে আরব সাগরের বুকে তৈরি হওয়া টাউকতে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় গতকাল ব্যাপক শক্তি নিয়ে মুম্বাই এবং গুজরাটে আছড়ে পড়ে। এরপর অন্য একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। এই নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড় “যশ” তৈরি হয়েছে। চলতি মাসের ২৩ মে থেকে ২৫মে এর মধ্যে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে পৌঁছে যাবে। এই সুপার সাইক্লোন ‘যশ’-র গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । সেই সাথে এই ঝড় দক্ষিণবঙ্গের সুন্দরবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহে গরমের দাবদাহে জ্বলছে বাংলা। ভ্যাপসা গরমে ওষ্ঠাগত বাঙালির প্রাণ। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ ৫ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৯ শতাংশ। অন্যদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026