রাজ্য

আড়াই মাসও কাটল না, বিজেপি দল ছাড়লেন দীপেন্দু বিশ্বাস

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের ট্রেন্ড এসেছিল। একের পর এক তৃণমূল নেতা শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দল ছেড়েছিলেন। বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস দলের হয়ে টিকিট না পাওয়ায় রাতারাতি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। হয়তো তার প্রত্যাশা ছিল যে বিজেপিতে যোগদান করলে ভোটে লড়াই করার টিকিট মিলবে। কিন্তু বাস্তবে সে গুড়ে বালি! বিজেপিতে যোগদান করলেও আশা পূরণ হয়নি ফুটবলার নেতার। তাই আজ অর্থাৎ মঙ্গলবার দীপেন্দু বিশ্বাস বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়ে দল ত্যাগ করেছেন।

দীপেন্দু বিশ্বাস তৃণমূল ছাড়ার সময় শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “আমি দলের জন্য অনেক পরিশ্রম করেছি। বসিরহাটে আমার বিরোধী বলে কিছু নেই। আমার বাবা এখানে থাকেন। আমি লাগাতার ৫ বছর বসিরহাটের মানুষের পাশে দাঁড়িয়েছে। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে আমাকেই পাওয়া গেছে। করোনার সময় রাত ১ টা অব্দি এলাকায় ঘুরেছি কারো কিছু দরকার আছে নাকি দেখাশোনা করার জন্য। অত রাত্রে এসে স্নান করে মেয়ের মুখ দেখতে পেতাম। কিন্তু দল আমাকে টিকিট দেয়নি। এটা আমাকে আগে জানাতে পারত। আমার সাথে সুব্রত বক্সী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক আছে। তাহলে এটুকু আশা করা যায় যে আমি টিকিট পাব। আমার বাবা এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছেন। আমাদের পরিবারের এলাকায় সম্মান রয়েছে।”

তবে প্রতিবাদী হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগদান করে তিনি তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চেয়ে ছিলেন। বাস্তবে বিজেপিতে গিয়েও তিনি কোন সম্মান পাননি। তাই গতকাল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপি কর্মী হিসেবে দলের বিরুদ্ধে গিয়ে তিনি বলেছেন , “গতকাল নিজাম প্যালেসের কাজটা এখন না করলেও চলত। করোনার সময় এরকম ঘটনা ঠিক নয়। শুধুমাত্র রাজনৈতিক হিংসার বহিপ্রকাশ।” সেই সাথে তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে ইমেইলে একটি চিঠি পাঠিয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026