দেশ

জন্মেছিলেন একসাথে, মৃত্যুও একসাথে! করোনা-যুদ্ধে হার মানলেন যমজ দুই ভাই

জন্ম একসাথে, আর চলে গেলেনও একসাথেই। এমনি একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইলো উত্তরপ্রদেশের মিরাট। ১৯৯৭ সালের ২৩ এপ্রিল মিরাটের ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা গ্রেগরি রেমন্ড রাফেলের বাড়িতে জন্ম নিলেন দুই যমজ সন্তান। অবিকল একই রকম দেখতে দুই পুত্র সন্তানের মুখ দেখে সেদিন আনন্দে আত্মহারা গ্রেগরি।

দুই পুত্রের নাম রাখলেন জফ্রেড ভারগিস গ্রেগরি এবং রাফ্রেড জর্জ গ্রেগরি। বাবা এবং মা দুজনেই শিক্ষক এবং শিক্ষিকা। তারা দুজনে অনেক কষ্ট করেই এই দুই ছেলেকে মানুষ করলেন। কিন্তু মাত্র ২৪ বছর বয়সেই তারা দুজনে একসাথে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। দুই ভাইয়ের পড়াশনাও একই জায়গায় ছিল। দুই ভাই একসাথে হায়দ্রাবাদে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন।

এতদিন পর্যন্ত সবকিছু ঠিক, কিন্তু ২৪ এপ্রিল ছিল গ্রেগরি পরিবারে নেমে এল বিপদ। আর বিপদের নাম সেই মারণ ভাইরাস করোনা। জানা যায়, দুজনের শরীরেই বাসা বেধেছে মারণ ভাইরাসটি। বাবা এবং মা জানালেন, তাদের দুজনের বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছিল। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ার পর সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। তারপর দুই ভাইয়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

পরিবার অত্যন্ত খুশি, কিন্তু হঠাৎ করে আবার ১৩ মে বিপদ নেমে আসে পরিবারে। আচমকাই প্রান হারালেন এক ভাই। আরেকজনকে মৃত্যু সংবাদ জানানোর সময় টুকুই পাওয়া গেলনা। তার মধ্যেই আরেক ভাই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ যাওয়ায় একেবারে শোকে পাথর বাবা মা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026