রাজ্য

“দিলীপ ক্লাস-২ পাস, ওর কথা ধরবেন না”: কটাক্ষ জ্যোতিপ্রিয়র

লাগাম লাগছেনা তার কণ্ঠে। দিলীপ ঘোষকে বাক্যবাণে বিঁধলেন জ্যোতিপ্রিয়। বিভিন্ন কথা তুলে এনে তাকে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে তুলোধোনা করতে। কালীপুজোর সন্ধ্যায় নিবেদিতা পল্লির অগ্নিকান্ডে ঘর হারিয়েছেন ৩৭ টি পরিবার। বর্তমানে সেই পরিবার গুলিকে রাখা হয়েছে স্থানীয় এক স্কুলে। সেখানেই সোমবার তথা আজ গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে ছিলেন রাজারহাট পঞ্চায়েত সভাপতি প্রবীর কর, বিডিও সহ বহু স্থানীয় নেতৃত্ব। সেখানে সকলের সামনে পরিবারগুলির হাতে ৩৫ হাজার টাকা তুলে দেন খাদ্যমন্ত্রী।

এইদিন দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে খাদ্যমন্ত্রীকে। আজ তিনি বলেন,”দিলীপের কথা ধরবেন না। শিক্ষাগত দিক থেকে ও ক্লাস ২ পাস। তিনি ভালো করে জানেন না কিছুই। মাঝে মাঝে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নড্ডা, আর তাদের কে একটা করে ম্যাপ দেখান।” এইদিন মন্ত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তাদের দিকে। তিনি বলেন,”পশ্চিমবঙ্গে মোট বুথ সংখ্যা প্রায় ৭৭ হাজার। ১০ হাজারের বেশি বুথে তো ওরা এজেন্ট ই দিতে পারবেন না। এই জেলায় ৩৩-০ হবে ভোটের ফলাফল। প্রথমে নাকচুবানি খাবে, তারপর হেরে যাবে সব কটা। এই জেলায় বুথ সংখ্যা প্রায় ৯ হাজার। বেশি না ১ক হাজার বুথে তো এজেন্ট দিক।”

এইদিন তিনি আরও বলেন,”মে মাসের পর একটাও বিজেপি নেতাকে বাইরে দেখবেন না। সব জেলে ঢুকে যাবে। এদের ভর্তি কেচ্ছা-কেলেঙ্কারি। টাকা চুরি থেকে মহিলা ঘটিত মামলা সবই আছে। একদম চিটিংবাজের মতো মানসিকতা। বিজেপির প্রতিটা লোক নোংরা।” এখানেই থামেননি তিনি, অভিযোগ করেন,”বাংলাদেশ থেকে অস্ত্র আনছে তারা। দিল্লিতে ব্যবসায়ীদের ধরে সব কুকর্ম করানো হচ্ছে। তাদের থেকে টাকা নিচ্ছেন আর কাজ করাচ্ছেন। এই হল দিলীপের ব্যবসা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026