সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আগুন জ্বলেছে সারা দেশে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষকে বোঝাতে সমর্থ হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইন দেশের সাধারণ মানুষের পক্ষে যন্ত্রণার ও ক্ষতিকরও। তাই দেশ জুড়ে মানুষ এই আইনের চরম বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এই বিক্ষোভ প্রতিবাদ নজর কেড়েছে আন্তর্জাতিক মহলেরও। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টিও এই বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
এমন অবস্থায় কোনঠাসা বিজেপি কিছুটা হলেও পাল্টা দিতে বেছে নিয়েছেন বিক্ষোভকারীদের পথকেই। একই পন্থায় পথে নেমে বোঝাতে চেয়েছে দেশের সিংহভাগ মানুষ এই আইনের পক্ষেই রয়েছেন। সেই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সোমবার এক কলকাতায় এক মহামিছিলের ডাক দেয়। সেই মিছিলে যোগ দিতে দিল্লি থেকে উড়ে এসেছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মিছিলে যোগ দিয়ে এদিন তিনি সরাসরি আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন : ‘রাজ্যের জনসাধারণের রায়কে সম্মান করি’, দলের হারের পর বললেন অমিত শাহ
তিনি বলেন, ‘দেশের নিরাপত্তার ক্ষেত্রে বারবার বাধা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই দুঃখের বিষয় যে, উনি বারবার দেশের বিরুদ্ধে কথা বলে এসেছেন।’ একইসঙ্গে তিনি এও জানান যে, ‘মমতা সহ বিরোধী রাজনৈতিক নেতারা সিএএ ও এনআরসি নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে।’ আজকের মিছিলে জনসমাগম দেখে বেশ উচ্ছ্বসিত হন তিনি। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ সিএএ-র পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এই সমর্থনই প্রমাণ করছে ২০২১-এ বিজেপি আসছে। আজ তার ট্রেলার দেখলো তৃণমূল। ২০২১-এ দেখবে আসল সিনেমা।’
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…