নিউজ

মা বেঁচে থাকলেও মাটি থাকবে না, তোপ জেপি নড্ডার

মমতা ব্যানার্জি (Mamata Banerjee) নিজে কিছু করেন না সবকিছু নকল করেন। এদিন এই অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি এদিন বলেন, “মা বেঁচে থাকলেও মাটি রক্ষা পাবে না।” এ বিষয়ে মমতার কোন প্রতিক্রিয়া আপাতত পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

পরিবর্তন জাতীয় সূচনা করতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে আসেন তিনি। সেখানে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা এবং পরিবর্তন যাত্রার সূচনা করলেন তিনি। তারপর তারাপীঠের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, ‘মমতা ব্যানার্জি নিজে কিছু করেন না সবকিছু নকল করেন। প্রধানমন্ত্রী মোদির সমস্ত প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাচ্ছেন। সড়ক যোজনা নাম বদলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে দেওয়া হয়েছে।”

এছাড়াও তিনি বলেন আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে এবং কিষান সম্মান নিধি মাধ্যমে কৃষকদের একাউন্টে টাকা পৌঁছে দেবে। বাংলা ৭৬ হাজার কৃষক কৃষক সম্মান নিধি থেকে বঞ্চিত রয়েছেন। মোদীজি টাকা পাঠান কিন্তু সেই টাকা কোথায় যায় কেউ জানে না। সেই টাকা সরাসরি গিয়ে পৌঁছায় তৃণমূল নেতাদের পকেটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026