এবারের রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফেরালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ (Sunil Singha)। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তারপর এই দুই বিধায়কের তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে নোয়াপাড়ার বিধায়কের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
যদি সুনীল সিংহ জানিয়েছেন, তিনি এখনো পর্যন্ত বিজেপিতে রয়েছেন। পাশাপাশি নতুন করে তার জন্য নিরাপত্তা কোন প্রয়োজন নেই।সূত্রের খবর বনগাঁ উত্তরের বিধায়ককে নিরাপত্তা দেওয়া হবে কিনা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব সম্পূর্ণরূপে খন্ডন করেছেন।
একাধিক তৃণমূল নেতা যেভাবে বিজেপিতে যোগদান করছেন সেই ট্রেন্ড কে মাথায় রেখে এবার ভোটযুদ্ধে তৃণমূলে জয়লাভ বেশ চ্যালেঞ্জের ব্যাপার। এই মুহূর্তে এবারের নির্বাচনে মমতার (Mamata Banerjee) দলের অন্যতম প্রধান প্রতিপক্ষ হলো বিজেপি। তাই বর্তমান পরিস্থিতিতে বিজেপির ২ বিধায়ক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পরে বিতর্ক তুঙ্গে ওঠে। মনে করা হয় তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে চলেছেন। যদিও তারা আজ সকালে সম্পূর্ণ জল্পনা নিজেরাই নাকচ করে দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…