নিউজ

আজ শহরে জেপি নাড্ডা, প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। আর তাই আজ, বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুর্গাপুজোর আগেও রাজ্যে এসেছিলেন তিনি। কিন্তু সেবার মূলত পাহাড় সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে এবার খোদ কলকাতায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি, এমনটাই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আজ বেলা ১২টায় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। তারপর সেখান থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি দিয়ে প্রচার অভিযান শুরু করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনকি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে অর্থাৎ ভবানীপুরে দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রেও যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যাবেন কালীঘাটের মন্দিরে পুজো দিতেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রচার শুরু করবেন তিনি। এবারে ভবানীপুরেই একটি ওয়াররুম করা হয়েছে। সেখান থেকে একুশের ভোটের যাবতীয় কাজ সারবে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে বহু ছেলে-মেয়েকে। আজ এই ওয়াররুমেরও উদ্বোধন করবেন নাড্ডা। উল্লেখ্য, এই প্রথম রাজ্যের সদর দফতরের বাইরে সম্পূর্ণ আলাদা একটি জায়গা নিয়ে এত বড় পরিসরে কাজ হবে।

এখানেই শেষ নয়। আগামিকাল, বৃহস্পতিবার ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রচারে অংশ নেবেন জেপি নাড্ডা। দুটি কেন্দ্রেই বাড়ি বাড়ি ঘুরে আর ‘নয় অন্যায়’-এর লিফলেট বিলি করবেন তিনি। তবে আগামীকালের থেকেও আজকে মুখ্যমন্ত্রীর গড় কেন্দ্রের মঞ্চ থেকে কী বার্তা দেবেন তিনি, সেদিকেই বাকি রয়েছে সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026