বিনোদন

৭ বছর বয়সের ফারাক, নেহাকে বিয়ে করতে রাজি ছিলেন না রোহনপ্রীত

বলিউড গায়িকা নেহা কক্কর ও পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং-এর বিয়ের পর থেকেই বলিউডের একাংশের মধ্যে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে নেহা ও রোহনপ্রীতের বয়সের ফারাক। নেহা কক্করের থেকে 7 বছরের ছোট রোহনপ্রীত। এবার নেহা মুখ খুললেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে। নেহা ও রোহনপ্রীতের পরিচয় হওয়ার পর থেকেই নেহা ও রোহনপ্রীত একে অপরকে পছন্দ করতে শুরু করেন। এক রাতে মত্ত অবস্থায় রোহনপ্রীত নেহাকে ফোন করে প্রোপোজ করেন। কিন্তু নেহা বলেন, তিনি নতুন করে কোনো সম্পর্কে না জড়িয়ে সরাসরি বিয়ে করতে চান। রোহনপ্রীত বলেন, তাঁর বয়স মাত্র পঁচিশ বছর। এই বয়সে তাঁর বিয়ে করা উচিত কিনা তা নেহার কাছে জানতে চান রোহনপ্রীত। নেহা রোহনপ্রীতকে তাঁর জন্য অপেক্ষা করতে বারণ করলে রোহনপ্রীত ফোন কেটে দেন। নেহা ভেবেছিলেন, রোহনপ্রীত মত্ত থাকার কারণে তাঁকে প্রোপোজ করেছিলেন। কিন্তু নেহাকে অবাক করে পরদিন রোহনপ্রীত তাঁকে জিজ্ঞাসা করেন, আগের রাতের কথা তাঁর মনে আছে কিনা। নেহা বলেন, তিনি ভেবেছিলেন, রোহনপ্রীত মত্ত থাকার কারণে এই সব কথা তাঁর মনে রাখার দরকার নেই, তবু তাঁর সব মনে আছে। নেহার উত্তর শোনার পর নেহার সঙ্গে দেখা করেন রোহনপ্রীত। এরপর রোহনপ্রীত নিজেই নেহার মায়ের সঙ্গে দেখা করে বিয়ের দিন স্থির করেছিলেন, বলে জানান নেহা।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026