কৌশিক পোল্ল্যে: দেশজুড়ে লকডাউনের জেরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হয়েছে আকাশছোঁয়া। বাজারে সরকারি নজর এড়িয়ে চলেছে চোরা কারবারি, যে কারনে চাল ডাল থেকে শুরু করে শাক সবজি সবকিছুরই দাম ক্রমশই বাড়তির দিকে। সাধারন মানুষের কাছে এ চরম ভোগান্তির পরিস্থিতি, কবে এসবের অবসান হবে? উত্তর জানা নেই।
খাদ্যদ্রব্যে খানিক সুরাহা পেতে চান কি? তাহলে বাড়ির লাগোয়া ছোট্ট একফালি জমিতে ক্ষুদ্র সবজির চাষ তো করতেই পারেন, ঠিক যেমনটা করছেন অভিনেত্রী জুহি চাওলা। নিজের ফার্মহাউসে নানারকমের সবজির চাষ করছেন তিনি। এতে করে সেগুলি ব্যক্তিগত যেমন কাজে ব্যবহার করতে সুবিধে হবে ঠিক তেমনই লকডাউনের অবসরে সময়ও কেটে যাবে।
নিজের ইনস্টাগ্রাম সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি পোস্টও করেছেন জুহি, ক্যাপশনে লিখলেন, “দেখুন… আমার নতুন কাজ। বাড়ছে মেথি টম্যাটো। দেখি আর কি কি করতে পারি!” যা দেখে অনুপ্রানিত হয়েছেন তার ভক্তরা। এই অভিনব প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
সামাজিক মাধ্যমে রীতিমতো সক্রিয় থাকা এই অভিনেত্রী নব্বইয়ের দশকের ‘গোল্ডেন গার্ল’ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। এছাড়াও ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া হিসেবে নিজের দেশকে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্যাজেন্টে রিপ্রেজেন্ট করেন এবং মিস ন্যাশনাল কসটিউম এর বিজয়ীর খেতাব জয় করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…