বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। তবে আপনি কি জানেন একটা সময় এই সালমান খান জুহি চাওলাকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
সালমানের একটি পুরানো ভিডিও ভাইরাল হচ্ছে যাতে সালমানকে বলতে দেখা যায় যে তিনি জুহি চাওলাকে বিয়ে করতে চান। এই ভিডিওটি ১৯৯০ সালের কাছাকাছি যেখানে সালমান খান বলেছেন যে জুহি খুব মিষ্টি। এমনকি আমি তার বাবার কাছে জুহির হাত চেয়েছিলাম। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিবেদক ভাইজানকে প্রশ্ন করেছিলেন- ‘কেন, আপনি তাকে জিজ্ঞেস করেননি?’ উত্তরে ভাইজান জানিয়েছিলেন, ‘আমি জানি না, হয়তো আমাকে তাঁদের পছন্দ হয়নি।’
আপনাদের জানিয়ে রাখি, দিওয়ানা মাস্তানা ছবিতে একসাথে কাজ করেছিলেন সালমান খান ও জুহি চাওলা। ১৯৯৭ সালের এই ছবিতে ক্যামিও রোল ছিল সালমান খানের। পরে জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহেতাকে বিয়ে করেন। আর সালমান খানের অনেক অভিনেত্রীর সাথে সম্পর্কের সূচনা হলেও, কোনোটাই পরিণতি পায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…