বলিউড

Kriti Sanon Trolled : উরফিকে নকল করলেন কৃতি স্যানন, কটাক্ষের সুর চড়ালেন নেটজনতার একাংশ

বলিউডের বর্তমানের বোল্ড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি স্যানন। শুরুর সময় থেকেই নিজের অভিনয় দিয়ে সকলের মন কেড়েছেন তিনি। তবে বর্তমানে আগের থেকে অনেক বেশি বোল্ড হয়ে গিয়েছেন তিনি, তা অবশ্যই আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তাকে দেখলেই সেকথা স্পষ্ট হয়। আপাতত, ফারহাদ সামজির ‘পপ কন’এর প্রিমিয়ারে গিয়েই পোশাকের সূত্র ধরে ট্রোলড কৃতি স্যানন। ঝলক ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী।

খুব সম্প্রতি ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। আর সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী। পোশাক নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। নিজের বোন নুপুর স্যাননের নতুন কাজের প্রিমিয়ারে মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে বাইকে করে জুহুতে পৌঁছেছিলেন তিনি। আর সেখানেই নিজের আউটফিটের কারণে বেশিরভাগের নজর কেড়েছেন অভিনেত্রী। এদিন হালকা নীল রঙের স্লিভলেস টপে ছিলেন তিনি। সাথে পরেছিলেন কালো গ্লসি প্যান্টও। হালকা মেকাপে চুলে স্টাইল করেছিলেন কৃতি।

আর এদিনে অভিনেত্রীর এই লুককে কেন্দ্র করেই একাংশের মত, তিনি পুরোপুরি উরফি জাভেদকে নকল করেছেন। আবার কেউ বলেছেন, অন্তত কোনো এক অভিনেত্রী সাহস করেই টেক্কা দিলেন উরফিকে। আবার কারোর মতে, উরফির থেকে পোশাক ধার করেই পরেছেন তিনি। পাশাপাশি এদিন বাইকে করে আসার সময় অভিনেত্রীর মাথায় ছিল না হেলমেটও, খুব স্বাভাবিকভাবেই সেটিও নজর এড়ায়নি নেটজনতার। আপাতত, সব মিলিয়ে একাংশের মাঝে কটাক্ষের স্বীকার অভিনেত্রী। তবে এই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর থেকে।

ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে কমেডি ওয়েব সিরিজ ‘পপ কন সিজন ১’। এই সিরিজে নুপুর স্যাননের পাশাপাশি দেখা মিলেছে কুনাল খেমু, সৌরভ শুক্লা, জনি লিভার, সতীশ কৌশিক, চ্যাঙ্কি পান্ডের মতো একাধিক জনপ্রিয় ও সু-পরিচিত বলি তারকাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026