নিউজ

দশকের প্রথম বাজেট পেশ হল আজ, দেখে নিন, কোন জিনিসের দাম বাড়ল ও কমল

নয়াদিল্লি: বহুচর্চিত ও বহুপ্রতীক্ষিত বাজেট (Budget) পেশ হল আজ, সোমবার (Monday)। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সিথারামন (Nrmala Sitaraman)। যা এই দশকের প্রথম বাজেট। অর্থমন্ত্রীর প্রায় দু’ঘণ্টার কাছাকাছি বাজেট বক্তৃতা শেষে এই বাজেটকে কৃষিপ্রধান, গ্রামপ্রধান বাজেট হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Marendra Modi)!। এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই বাজেটে একুশের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গবাসীদের (Westbengal) উদ্দেশ্যে উপহার সাজানো হয়েছে। প্রবীণ নাগরিকদের আয়কর দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আমদানি শুল্কের রাশ টেনে সোনা-রূপোর (Gold-Silver) দাম নিম্নমুখী করার জন্য ব্যবস্থা করা হয়েছে। যদিও সর্বোপরি বাজেটে বিদেশি বিনিয়োগকে (FDI) গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি এলআইসির (LIC) শেয়ার খোলা বাজারে বিক্রির কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। তবে এসবের মধ্যেও আমজনতার মূল ভাবনা যে, এবারের বাজেট শেষে কোন জিনিসের দাম বাড়ল এবং কোন জিনিসের দাম কমল?

আসুন, এবার এক নজরে দেখে নিন, কোন কোন জিনিসের দাম বাড়ল ও কোন কোন জিনিসের দাম কমল।…

দাম বাড়ল যেসব জিনিসের…

মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, বিদেশি সিল্ক (বসছে ১০ শতাংশ শুল্ক), সোলার ইনভার্টার (৫ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে করা হয়েছে ২০ শতাংশ), সোলার আলো (৫ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ) চামড়াজাত পণ্য, গয়নায় ব্যবহার করা পাথর, ট্যানেল খোঁড়ার যন্ত্র, কাবুলি চানা, ইউরিয়া, অটোর যন্ত্রাংশ, তুলো (বসছে শুল্ক, ফলে বাড়তে পারে দাম), পেট্রোল ও ডিজেলের ওপর বসেছে কৃষি সেস, দাম বাড়ার সম্ভাবনা থাকলেও তা বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন সীতারমন)

দাম কমল যেসব জিনিসের…

লোহা, ইস্পাত, লাইলনের কাপড়, তামার জিনিস, বিমা, কৃষি যন্ত্রপাতি, জুতো, বদল হচ্ছে শুল্কের কাঠামো, তার ফলে দাম কমতে পারে সোনা-রূপোর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026