দেশ

বাজেট ২০২১: উজ্জ্বলা যোজনায় আরও ১ কোটি ঘরে পৌঁছানো হবে রান্নার গ্যাস

গ্রামের মানুষদের কষ্ট কমিয়ে আনতে মোদী সরকার চালু করেছিল তাদের উজ্জ্বল যোজনা প্রকল্প। বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে দেশের গরিব মানুষেদের একাংশকে ধোঁয়া, দূষণ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার বাজেটে সেই প্রকল্পের পরিধি আরও বাড়াল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বারের বাজেটে ভারতের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস সরবরাহ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এইবার পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার প্রকল্পও আরও বাড়ানোর কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী সীতারামন।

সোমবার ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে অর্থ মন্ত্রী বলেন,করোনায় গোটা দেশজুড়ে লকডাউনের সময়েও দেশে জ্বালানী সরবরাহ ধাক্কা খায়নি। এই বার যান বাহনের জন্য বিভিন্ন শহরে সিএনজি সরবারহ আরও বাড়িয়ে দেওয়া হবে। এর সাথে দেশের আরও ১০০ জেলায় পাইপ লাইনে রান্নার দ্যাস সরবারহ করা হবে। এই মাঝে রয়েছে জম্মু এবং কাশ্মীর ও।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে কেন্দ্রীয় সরকার শুরু করেছিল প্রধান্মন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও মানুষের কাছে পৌছানোর চেষ্টা করল কেন্দ্রীয় সরকার। এই দিন অর্থমন্ত্রী বলেছেন, ওয়ান নেশন, ওয়ান রেশন প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন ৬৯ কটি মানুষ। এর সাথে কেন্দ্র এমএসপিতে গম কেনায় ৪৩.৩৬ লাখ গম চাষী ও উপকৃত হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026