রাজ্য

উত্তপ্ত ফেব্রুয়ারি, ৮-৯ এ বাংলা সফরে আসছেন শাহ, প্রথম দুই সপ্তাহে রাজ্যে বহু কর্মসূচি মোদী- শাহ- নাড্ডার

অমিত শাহের আগামী বাংলা সফরের দিন একপ্রকার ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৮ তারিখ এবঙ্গ ৯ তারিখ দুই দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবিরের সূত্র হতে এমনটাই জানা গিয়েছে। দিল্লিতে উজরায়েল দূতাবাসনের সামনে বিস্ফোরণের কারণে ২৯ এ জানুয়ারি শেষ মুহুর্তে স্থগিত করতে হয় শাহের বাংলা সফর। তবে তিনি যে খুব তাড়তাড়ি বাংলায় আসছেন তা রবিবার হাওড়ার ডুমুরজলার গেরুয়া শিবিরের মেগা যোগদান সভায় ভার্চুয়াল বার্তায় জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর পর থেকে তার এই সফরকে ঘিরে ছিল চাঞ্চল্য। অবশেষে বিজেপির সূত্র হতে জানা গিয়েছে তার সফরের দিন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ জুড়ে বাংলাতে ঠাসা কর্মসূচি মোদী-শাহ- নাড্ডার। ৬ ই ফেব্রুয়ারি বাংলায় আসছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। জানা গিয়েছে যে, তিনি মালদা থেকে উত্তরবঙ্গ রথযাত্রার সূচনা করবেন। এর পরে ৭ই ফেরুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন ১১০০ কোটি টাকা খরচ করে বানানো এলপিজি টার্মিনালের। এর পরের দিন, ৮ তারিখ রাজ্যে দুই দিনের সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। আর তারপর ১০ফেব্রুয়ারি আবারও রথযাত্রার উদ্বোধনে রাজ্যে আসবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সব মিলিয়ে বেশ অনেকটাই উত্তপ্ত থাকতে চলেছে ফেব্রুয়ারি মাস।

প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। আর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় ভার্চুয়াল বার্তা দেন অমিত শাহ । ভার্চুয়াল বার্তায় বাংলাতে দীর্ঘ ১০ বছরের শাসক শিবিরের শাসনকালকে বিঁধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘সোনার বাংলা’ গড়তে একুশের ভোটে পরিবর্তনের ডাক দেন। একই সাথে জানান যে, সফর স্থগিত হয়ে গেলেও তিনি শিগগিরই আবার আসছেন।

বলা বাহুল্য, দুই দিনের সফরে বাংলায় এসে প্রথম ঠাকুরনগরে মতুয়াদের সভা এবং পরে ডুমুরজলায় মেলায় যোগদানের কথা ছিল শাহের। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মাঠে আগের শনিবারের সভা স্থগিত রাখা হয়েছে। কিন্তু ফোনে শনিবারই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে জানিয়েছিলেন যে, বাঁধা মঞ্চ খুলতে হবেনা। খুব তাড়াতাড়ি আসছেন তিনি। আর সেই মঞ্চেই কড়া হবে সভা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026