নিউজ

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম বাইক আরোহী

কলকাতা: বছরের শুরুতেই ফের দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভার (Maa Flyover)। গাড়ির ধাক্কায় ফ্লাইওভারের পাঁচিল টপকে নীচে পরে গুরুতর জখম হন বাইক আরোহী (Biker)। পুলিশি সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম  অরিজিৎ মৈত্র (Ariit Maitra)। গুরুতর জখম হয়েছেন তিনি। ওখানকার ট্রাফিক পুলিশ (Trafic Police) আধিকারিকরা ওই যুবককে নিকটবর্তী চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে (Hospotal) নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই বাইক আরোহী। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের জখম যথেষ্ট গুরুতর।

সুত্রের খবর, আজ, সোমবার ওই ফ্লাইওভারের ওপর দিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন ওই যুবক।হাওড়া থেকে সায়েন্সসিটি ঘুরতে এসেছিলেন তাঁরা। রাস্তা ভুল করে চলে আসেন এদিকে। তিলজলার কাছে একটি ফোন আসায় বাইক থামিয়ে ওই উড়ালপুলের পাশে দাঁড়িয়ে ফোনালাপ করছিলেন তিনি। সেই সময় পিছন থেকে একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ওই যুবককে এবং ফলস্বরূপ বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের পাঁচিল টপকে সোজা নিচে পড়ে যান তিনি। তিনি ছাড়াও ওই বাইকে তার সাথে ছিলেন একটি মহিলা। নাম দ্যুতি পাল।  ওই মহিলাও গুরুতর জখম হয়েছেন এই ঘটনায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ ই বাইকসহ দুজন আরোহীকে ব্রিজ থেকে নীচে উল্টে পরে জেতে দেখেন তারা।  ম্থায় হেলমেট থাকায় ওই যুবকের মাথা রক্ষা পেয়েছে  তবে হাত ভেঙে গিয়েছে তার এবং তার সহযাত্রী ওই মহিলা পিঠে চোট পেয়েছেন। ইতিমধ্যে দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026