খেলা

বিরাটের সামনে এখন ব্রিটিশ বধ করার পালা! এক নজরে দেখে নিন, কবে কোন ম্যাচ আছে

অস্ট্রেলিয়া (Australia) সফর আপাতত অতীত। এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) একমাত্র লক্ষ্য হল ঘরের মাঠে ইংল্যান্ডকে (England) হারানো। ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন স্বীকার করে নিয়েছেন যে, ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল হিংস্র বাঘের থেকেও ভয়ানক হতে পারে। তবে ইংল্যান্ডকেও হালকাভাবে নিলে চলবে না। ইতিমধ্যে শ্রীলঙ্কার (Srilamka) বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জয় করেই ভারতের মাটিতে তারা খেলতে আসছে। আর ভৌগলিক দুরত্ব কম হওয়ার কারণে শ্রীলঙ্কা এবং চেন্নাইয়ের (Chennai) উইকেটের মধ্যে খুব একটা ফারাক থাকবে না। ফলে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ইংল্যান্ডের অনুশীলনটা যে বেশ ভালই হয়ে গেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, ভারতের মাটিতে ব্রিটিশদের সঙ্গে বিরাটরা কবে, কোন ম্যাচ খেলবে।…

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ

প্রথম ম্যাচ : ৫ থেকে ৯ ফেব্রুয়ারি – এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই

দ্বিতীয় ম্যাচ : ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি – এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই

তৃতীয় ম্যাচ : ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ (দিন-রাতের টেস্ট)

চতুর্থ ম্যাচ : ৪ থেকে ৮ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচ : ১২ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

দ্বিতীয় ম্যাচ : ১৪ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

তৃতীয় ম্যাচ : ১৬ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

চতুর্থ ম্যাচ : ১৮ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

পঞ্চম ম্যাচ : ২০ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ

প্রথম ম্যাচ : ২৩ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

দ্বিতীয় ম্যাচ : ২৬ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

তৃতীয় ম্যাচ : ২৮ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

প্রথম দুটো টেস্ট ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক). রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ (উিকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুল

নেট বোলার : অঙ্কিত রাজপুত, আভেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম, সৌরভ কুমার

স্ট্যান্ডবাই ক্রিকেটার : কেএস ভারত, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ় নাদিম, রাহুল চহ্বর, প্রিয়াঙ্ক পঞ্চাল

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026