বিনোদন

বিয়ের পর নোনা জল গায়ে মেখে সৌরভ-ত্বরিতার হানিমুন, নবদম্পতির হানিমুনের ছবি ভাইরাল

বিয়ের পর শুটিং-এর চাপে হানিমুনে যেতে পারেননি অভিনেতা সৌরভ ব্যানার্জি (sourav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি। কিন্তু প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বেশ কয়েকদিন টানা ছুটি পেয়েছেন সৌরভ ও ত্বরিতা। তাই একটু নিজেদের মতো সময় কাটাতে এবার তাঁরা গেলেন বকখালি। বকখালির সমুদ্রের ধারে ঘুরে বেড়ালেন নবদম্পতি। সম্প্রতি ইন্সটাগ্রামে ত্বরিতা শেয়ার করলেন বকখালি ট্রিপের কিছু ছবি। ছবিতে সৌরভের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও ত্বরিতার পরনে ছিল সবুজ রঙের গাউন। লাল-সবুজের মিশেলে সৌরভ ও ত্বরিতার রসায়ন নেটিজেনদের মন কেড়েছে।

সম্প্রতি অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি তাঁর এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। সেখানে তাঁর পরনে ট্র‍্যাডিশনাল শাড়ি থাকলেও শাঁখা-পলা-নোয়া পরেননি ত্বরিতা। বিয়েবাড়ির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করতেই ত্বরিতা হলেন ট্রোলের শিকার। নেটিজেনদের একাংশ ত্বরিতাকে ট্রোল করে বলতে শুরু করেন, বিয়ের কয়েকদিনের মধ্যেই শাঁখা-পলা-নোয়া খুলে ফেলে ত্বরিতা অনাচার করছেন। কিন্তু ত্বরিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি পাল্টা জবাব দিয়ে বলেছেন, তাঁকে জ্ঞান না দিতে। তিনি বলেছেন, অযথা জ্ঞানী না হয়ে গুণী হলেও চলবে।

16ই জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা তরুণ কুমার (Tarun kumar)-এর দৌহিত্র সৌরভ ব্যানার্জি (sourav Banerjee) ও ত্বরিতা। বিয়ের অনুষ্ঠানে ত্বরিতা পরেছিলেন সাবেকী লাল রঙের বেনারসি শাড়ি। অপরদিকে সৌরভের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। কিন্তু বিয়ের অনুষ্ঠানের সময় বাঙালি রীতি মেনে সৌরভ পরেছিলেন সাদা ধুতি ও উত্তরীয়। সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বান্ধবী সন্দীপ্তা (sandipta sen), রাহুল (Rahul), ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chattopadhyay) সহ একঝাঁক টলি ও টেলি তারকারা। একইসঙ্গে উপস্থিত ছিলেন সৌরভের সদ্য বিবাহিত দাদা ও উত্তম কুমারের পৌত্র গৌরব (Gaurav chatterjee)ও তাঁর স্ত্রী দেবলীনা (Devlina Kumar)। প্রসঙ্গত, সৌরভ ও ত্বরিতার বিয়ে উপলক্ষ্যে ভাস্বর আরও একবার সামিল হয়েছিলেন মহানায়কের বাড়ির অনুষ্ঠানে। মহানায়কের নাতনি নবমিতা (Nabamita) ভাস্বরের প্রাক্তন স্ত্রী। গত বছর তাঁদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বিয়ের আগে 13 ই জানুয়ারি, আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণয় ছিল ত্বরিতা ও অভিনেতা সৌরভ- এর সঙ্গীত অনুষ্ঠান। ত্বরিতা ও সৌরভের সঙ্গীতে উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন , জুহি সেনগুপ্ত (juhi sengupta)রা। সঙ্গীত অনুষ্ঠানে ত্বরিতার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সৌরভ ও ত্বরিতা এদিন ডুয়েট ডান্স পারফরম্যান্স করেন। সৌরভ জানিয়েছেন, সঙ্গীতের জন্য রীতিমত নাচ প্র‍্যাকটিস করতে হয়েছে তাঁকে। পরের দিন অর্থাৎ 14 ই জানুয়ারি ছিল ত্বরিতার মেহেন্দি। নিজের মেহেন্দির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা। যথারীতি তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

কিছুদিন আগেই ত্বরিতা নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মেতেছিলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল। কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি। তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা। বলা বাহুল্য, সন্দীপ্তাও উপস্থিত ছিলেন এই পার্টিতে।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026