দ্বিতীয় বিয়ে করতে পারেন বাদাম কাকু, ভয়ে ঘর থেকে বেরোতে দিচ্ছেন না মিসেস ভুবন বাদ্যকর

বর্তমান সময়ে বিনোদন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। আট থেকে আশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে রাখে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যায় অনেক মানুষ। কি শুনে বিশ্বাস হল না! আচ্ছা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা সকলেই সম্প্রতি বাদাম কাকুর নাম শুনেছেন। বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। তিনি বাদাম বিক্রি করতে করতে বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার একজন। লোকের ঘরে ঘরে বাজছে জনপ্রিয় বাদাম সং রিমিক্স।

আসলে বাদাম বিক্রি করার জন্য বীরভূমের ভুবন কাকু গান গেয়ে ক্রেতাদের মন আকর্ষণ করার প্ল্যান করেছিলেন। তবে তাঁর গানের গলা মুগ্ধ করেছে সকলকে। দেশে বিদেশের বড় বড় শিল্পী, বাদাম কাকুর সাথে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তার গানের তালে ঠুমকা লাগাচ্ছে বড় বড় বলিউডের সেলিব্রেটিরা। এছাড়া সাধারণ মানুষের মধ্যে যে এই গান সুপারহিট, তা বলার দরকার পড়ে না। তবে হঠাৎ করে স্বামীর এত নামডাকের জন্য বেশ ভয় পাচ্ছেন ভুবনের স্ত্রী অনিমা! কিন্তু কেন? এর উত্তর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভুবনদা নিজেই।

আসলে কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়াতে প্রাথমিকভাবে ভাইরাল হওয়ার নেপথ্যে ছিল বাংলাদেশের নেটিজেনদের ভালোবাসা। তাই একটা প্রশ্ন উঠছে এবার কি ভুবন বাধ্যকর বাংলাদেশ যাবেন? এই প্রশ্নের জবাবে ভুবন বলেছেন, “বাংলাদেশে আমি যাব না। আমার বউ যেতে দেবে না। ও খুব ভয় পাচ্ছে। আসলে আমার স্ত্রী অন্যরকম ভাবছেন। ও ভাবছে ওখানে গেলে যদি আমাকে আর না ছাড়ে। যদি সেখানে বিয়ে করে নি। তাই যেতে দিচ্ছে না।” বেশ সারল্যের সাথে হাসতে হাসতে এমন জবাবটাই দিয়েছে বাদাম কাকু।

প্রসঙ্গত উল্লেখ্য, বাদাম কাকু জানিয়ে দিয়েছেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না। তিনি বলেছেন, “এখন বাদাম বিক্রি করতে গেলে বলবে সেলিব্রিটি হয়ে গেলেন, এখনও বাদাম বিক্রি করছেন। আর বাদাম নিয়ে গেলে মানুষ আর বাদাম নেবেন না, আমাকে দেখতে ভিড় করবেন। সবাই বলবে তোমাকে অনেকদিন দেখিনি এবং গল্প করবে। এতে আমার বাদাম বিক্রি আর হবে না। সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে।”

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026