টলিউডের অন্যতম ডিভা দর্শনা বণিক। বাংলার পাশাপাশি হিন্দিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি কোন এক পাঁচতারা হোটেল পার্কের অনুষ্ঠানে দর্শনা বণিকের, নীল ভট্টাচার্যের পাশাপাশি দেখা গিয়েছে অনেক তারকাদের। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূমের ভুবন বাদ্যকরও। স্বয়ং বাদামবাবুকে এত কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করেননি কেউই। দর্শনা নিজের এক বন্ধুকে ফোন ধরিয়ে দিয়ে ‘কাঁচা বাদাম’ গানে ভুবনবাবুকে নিয়েই বানালেন ইনস্টারিল। পাশাপাশি সেখানে উপস্থিত নীল ভট্টাচার্য ও অন্যান্যরাও তার সাথে ‘কাঁচা বাদাম’ গানে বানালেন রিল, যা এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।
এদিন দর্শনা বণিককে কমলা রঙের শাড়ি ও মানানসই সাজে একেবারে বং লুকে দেখা গিয়েছে। অন্যদিকে নীল ভট্টাচার্যকে কালো টি-শার্ট আর জিন্সে এবং সবুজ রঙের জুতো ও জ্যাকেটে দেখা গিয়েছে। এছাড়াও ছিলেন আরো অনেক তারকা। যারা প্রত্যেকেই পরেছিলেন বিভিন্ন ধরনের স্টাইলিশ পোশাক। অন্যদিকে সকলের মধ্যমণি বাদাম বাবু অর্থাৎ ভূবন বাদ্যকর একেবারে কালো ঝকমকে পোশাকে দেখা দিয়েছিলেন। এদিন সকলের মধ্যমণি হয়ে রীতিমতো নিজের গানেই চুটিয়ে নাচলেন বাদামবাবু।
এদিন পার্ক হোটেলে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সকলের সামনে স্টেজে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, তার বিশেষ জ্ঞান নেই। সকলের আশীর্বাদ তিনি এই পর্যন্ত এসে পৌঁছেছেন। আশা করছেন সকলে তাকে ঠাঁই দেবেন। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকে এই সমস্ত ভিডিও ছবির জন্য তাকে নিয়ে আবারও ট্রোল করেছেন। উল্লেখ্য, এই সপ্তাহের দাদাগিরির শনিবারের এপিসোডে উপস্থিত থাকবেন ভুবন বাদ্যকর। ইতিমধ্যেই সেই প্রোমো ভাইরাল হয়েছে টেলিভিশনের পর্দায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…